চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ খানকে বয়কটের ডাক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
শাহরুখ খানকে বয়কটের ডাক! ছবি ও টুইটের স্ক্রিনশট।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী বলিউড তারকা শাহরুখ খানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু এবার সেই জনপ্রিয় ব্যক্তিটিই সোশ‍্যাল মিডিয়ায় ট্রায়ালের শিকার হলেন! 

সম্প্রতি পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ও বর্তমান প্রেসিডেন্ট ইমরান খানের সঙ্গে শাহরুখের একটি পুরনো ছবি ভাইরাল হয়েছে। টুইটারে ছবিটি প্রকাশ করে একদল শাহরুখ খানকে বয়কটের ডাক দিয়েছেন। হ্যাশট্যাগে ‘বয়কট শাহরুখ’ এখন ট্রেন্ডিংয়ে!

শুধু তাই নয়, ইমরানের সঙ্গে শাহরুখের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে এই দাবি তুলে শাহরুখ ও তার আগামী ছবি ‘পাঠান’কেও বয়কটের আহ্বান জানিয়েছে নেটিজেনদের বড় একটি অংশ।

ইমরান খানের সঙ্গে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ইমরান খানের এক হাতে একটি জুসের গ্লাস। অন্য হাত শাহরুখের কাঁধের ওপর রেখেছেন তিনি। দু’জনকে হাসিমুখে কথা বলতে দেখা যাচ্ছে। যদিও ছবিটি কতদিন আগের সেটি জানা যায়নি।

পুরনো ছবি নতুন করে ভাইরাল হওয়ার কারণ সম্পর্কে অনেকে বলছেন, ইমরান খানকে পছন্দ করেন না ভারতীয়রা। সম্প্রতি তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করার পেছনে ইমরান খানের সহযোগিতার কথা গণমাধ্যমে চাউর হয়েছে। আর এ কারণে ইমরানের প্রতি সেই অপছন্দের মাত্রা আরো তীব্র হয়েছে।

তালেবানদের শুধু সহযোগিতা নয়, বরং ইমরান খান এবং আইএসআই এর ডিরেক্টরের উপস্থিতিতেই তালেবানের সরকারে কারা থাকবেন সেই সংক্রান্ত সিদ্ধান্তও তার নেওয়া বলে অভিযোগ। পাকিস্তানের এই অবস্থান তাদের ভারত বিরোধী অবস্থানকে আরো শক্তিশালী করবে বলেই সকলের অনুমান। আর এ কারণেই ইমরানের সঙ্গে শাহরুখের এমন সখ্যতা মানতে পারছে না নেটিজেনদের অনেকে! যদিও শাহরুখ-ইমরানের ছবিটি বেশ পুরনো! – কইমই.কম

Tags: ইমরান খানতালেবাননেটিজেনপাকিস্তানবয়কটবলিউডভারতশাহরুখ খানসংবাদ
Previous Post

ইভ্যালির রাসেল ও তার স্ত্রী ৩ দিনের রিমান্ডে

Next Post

সাবেক এমপি অধ্যক্ষ নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী

Next Post
নজরুল ইসলাম স্মরণে এক কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি অধ্যক্ষ নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী

সাংবাদিকের ওপর হামলার অভিযোগের ছবি, আহত অবস্থায় ব্যক্তি ও পুরস্কার প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT