চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের সম্মানহানি করতেই ফাঁসানো হয়েছিল আরিয়ানকে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 05, মার্চ 2022
in বিনোদন
A A
দুই যুবকের ছবি, একজন ক্যামেরার দিকে তাকাচ্ছেন, অন্যজন হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক মামলায় গেল বছর শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করার পিছনে অনেকেই রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে বলিপাড়ার একাধিক ব্যক্তিত্ব এই ধারণার সপক্ষে নিজেদের সমর্থন প্রকাশ করেছিলেন।

এবার এই তালিকায় জুড়লো জনপ্রিয় মালায়ালাম অভিনেতা টোভিনো থমাস-এর নাম। তার দাবি, আদতে এই মাদককাণ্ড পুরোটাই সাজানো এবং তা করা হয়েছে শাহরুখের নাম ও ভাবমূর্তি নষ্ট করতে!

বলিউড হাঙ্গামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান খানের মাদককাণ্ড নিয়ে খোলাখুলি এই বিস্ফোরক মন্তব্য করেন নেটফ্লিক্সের সুপারহিরো ছবি ‘মিন্নাল মুরলি’-র নায়ক।

রাখঢাক না রেখেই তিনি বলেন, ‘জেনে বুঝেই মাদককাণ্ডে ফাঁসানো হয়েছে আরিয়ান খানকে। সবটা দেখে যা মনে হচ্ছে তা হল এর পিছনে রয়েছে গভীর কোন রাজনৈতিক ষড়যন্ত্র। শাহরুখ ও তার ছেলে আরিয়ানের সম্মান নষ্ট করার জন্যই একটা ষড়যন্ত্র ছিল।’

মূলত আন্তর্জাতিক মাদক চক্রের অংশ হওয়ার অভিযোগ উঠেছিল আরিয়ান খানের বিরুদ্ধে। তবে সম্প্রতি জানা গেছে, এই অভিযোগের পক্ষে কোনরকম তথ্য প্রমাণ পায়নি এনসিবির বিশেষ তদন্তকারী দল। সেই প্রসঙ্গেও এই দক্ষিণী অভিনেতা বলেছেন, ‘মানুষ বুঝতে পারছেন পুরোটাই ষড়যন্ত্র ছিল। সেই জন্য তো দোষী সাব্যস্ত হননি আরিয়ান।’

Tags: আরিয়ান খানমাদককাণ্ডশাহরুখ পুত্র
Previous Post

ক্যাচ ছেড়ে ম্যাচ হারল টাইগাররা

Next Post

মোহালি টেস্টের দ্বিতীয় দিন জাদেজার

Next Post
ভারতীয় ব্যাটসম্যান মোহালি টেস্টের দ্বিতীয় দিন জাদেজার ব্যাটে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহালি টেস্টের দ্বিতীয় দিন জাদেজার

দুটি ক্রিকেটার বল ছুঁড়ে অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্নের মৃত্যু দেখাল পৃথিবী কত অনিশ্চিত: রশিদ 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT