চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখকে কটাক্ষ, বিজেপি নেতার মন্তব্য ঘিরে তোলপাড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
শোকসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মুখে মাস্ক পরে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ নয়, সশরীরে কিংবদন্তী লতা মঙ্গেশকরের শেষযাত্রায় উপস্থিত হয়েছিলেন শাহরুখ। শেষশ্রদ্ধা জানানোর সময়ের বেশকিছু ছবি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল! আর সেই মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ঘিরে নতুন বিতর্কি উস্কে দিলেন বিজেপি নেতা!

মূলত শাহরুখের উপস্থিতি নিয়ে বিতর্কের সূত্রপাত এক বিজেপি নেতার টুইট ঘিরে। যিনি প্রকাশ্যেই প্রশ্ন তোলেন প্রার্থনার নামে লতা মঙ্গেশকরের মরদেহের উপর ‘থুতু ছেটাননি তো শাহরুখ?’। নেতার এমন মন্তব্য নিয়ে তোলপাড় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম।

রবিবার মুম্বাইয়ের শিবাজী পার্কে লতা মঙ্গেশকের শেষকৃত্য সম্পন্ন হয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। সেখানে হাজির ছিলেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে চলচ্চিত্র ও ক্রীড়া জগতের বিশিষ্টজনরা। পৌঁছেছিলেন শচীন টেন্ডুলকার, শাহরুখ-আমিররা। এদিন লতার মরদেহের সামনে ধর্মীয় রীতি মেনে দোয়া করেন শাহরুখ। এরপর মাস্ক খুলতে দেখা যায় শাহরুখকে, তিনি মুখটি নীচু করেন। সেই ছবি ঘিরেই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক।

হরিয়ানার রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই শাহরুখের উদ্দেশে কটাক্ষে করেন। সন্দেহ প্রকাশ করেন শাহরুখ থুতু ছিটিয়েছেন কিনা! এরপর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ভিডিও এবং অনেকেই শাহরুখের ‘থুতু ছিটানো’ নিয়ে প্রশ্ন তুলতে থাকেন টুইটারে।

এমন বিষয় নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। নেটিজেনদের বড় অংশ শাহরুখের পাশে দাঁড়িয়ে বিষয়টি খোলাসা করেন। মুসলিম রীতি অনুসারে দোয়া পড়বার পরে ফুঁ দেওয়ার চল রয়েছে। মাস্ক নামিয়ে মুখ নীচু করে শাহরুখ হয়তো ফুঁ দিয়েছেন। কোনওভাবেই প্রয়াত শিল্পীকে অসম্মান করেননি তিনি। ওই বিজেপি নেতার অজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

Tags: কিংবদন্তীছবিবলিউডভাইরালমিডিয়ালতালতা মঙ্গেশকরশাহরুখসোশাল মিডিয়া
Previous Post

ক্যামিলার রাণী হয়ে ওঠা

Next Post

মশলা চায়ের যত গুণ

Next Post
মশলা চায়ের কাপ ও উপকরণ সহ ছবি, স্বাস্থ্যকর পানীয়ের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মশলা চায়ের যত গুণ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT