চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহবাগ থেকে অবরোধ তুলে সরে গেছে শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 15, জানুয়ারি 2020
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীরা শাহবাগে অবরোধ তুলে সরে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল সকালে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে ঘণ্টাখানেক শাহবাগ অবরোধ করে রাখার পর এ সিদ্ধান্ত নেন তারা।

বুধবার সকালে নির্বাচন পেছানোসহ ৩ দফা দাবিতে তাদের দেওয়া ১৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়। এরপর রাজু ভাস্কর্যে বিক্ষোভ করে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করতে যাত্রা শুরু করেন ঢাবি শিক্ষার্থীরা। সেসময় পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের।

পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে এসে পুলিশের বাধা উপেক্ষা করে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থীদের দাবি
১. আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ আগামী ১৫ জানুয়ারি বেলা ১২টার মধ্যেই পরিবর্তন করতে হবে৷

২. সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের দায়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে৷

৩. নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল বেলা ১২টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা ও নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।

গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন।

কিন্তু একই তারিখ সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন তার প্রতিবাদ করে নির্বাচন পেছানোর দাবি তোলে।

এরই মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে হাইকোর্টে একটি রিট করেন।

তবে সেই রিটের শুনানি নিয়ে আদালত মঙ্গলবার রিটটি সরাসরি খারিজ করে দেন।

Tags: ঢাবিনির্বাচনসরস্বতী পূজা
Previous Post

সুচরিতার সঙ্গে অসদাচরণ: নির্মাতা বললেন ‘আমিই ভিক্টিম’

Next Post

পাকিস্তান সফর নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

Next Post
বিসিবি সভাপতি পাকিস্তান সফর নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সফর নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন লোগো ও হাতকড়া, বাংলাদেশের সংবাদ ও তথ্যের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধ চলার সময় শাহবাগে আগ্নেয়াস্ত্রসহ দুই নারী-পুরুষ আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT