চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল ব্যাংকের ক্রেডিট কার্ডের যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 অপরাহ্ন 29, জুন 2019
in অর্থনীতি
A A

ক্রেডিট কার্ড সেবা চালু করলো শাহজালাল ইসলামী ব্যাংক। শরীয়াহ সম্মত ‘ওয়াকালাহ্’ ধারণা অনুসরণ করে এ ক্রেডিট কার্ড চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

গ্রাহকরা প্রথম বছরের বার্ষিক ফি ছাড়াই এ কার্ড নিতে পারবেন। গ্রাহকদের উন্নত সেবা দেয়ার জন্যই এই সেবা চালু করা হয়েছে।

শনিবার রাজধানীর পূর্বানী হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ সেবার ঘোষণা দেওয়া হয়েছে।

এ সময় কার্ডের বিস্তারিত তুলে ধরে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম বলেন, ব্যাংকের গ্রাহকদের দেশে ও বিদেশে সেবা দেওয়ার জন্য এই কার্ড চালু করা হয়েছে। শাহজালাল ব্যাংক সবসময় প্রগতিশীল চিন্তা কর্মের সাথে যুক্ত। এ সেবা তারই অংশ।

তিনি বলেন, ইসলামী ব্যাংকগুলো ব্যাংকিং ব্যবসার ২৪ শতাংশ করে থাকে। ফলে ক্রেডিট কার্ড ব্যবসার উল্লেখযোগ্য অংশ করতে পারবে। তীব্র প্রতিযোগিতার মধ্যে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক ক্রেডিট কার্ডে বিশেষ বিশেষ ফিচার বা সুবিধা যোগ করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্লাটিনাম, গোল্ড ও ক্ল্যাসিক তিন ক্যাটাগরিতে ভিসা ব্র্যান্ডের ডুয়েল কারেন্সীর এই ক্রেডিট কার্ডে থাকছে দেশে-বিদেশে লেনদেন করার সুবিধা। ইএমআই সুবিধাসহ কেনাকাটায় ও খাবারের বিল পরিশোধে বিভিন্ন আউটলেটে ডিসকাউন্ট সুবিধা পাবেন এই কার্ডের গ্রাহকরা। এই কার্ডের গ্রাহকদের আন্তর্জাতিক ভ্রমণে ব্যাংকের পক্ষ থেকে বিশেষ সেবা দেওয়া হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বলাকা লাউঞ্জে প্লাটিনাম কার্ডের গ্রাহকদের জন্য থাকছে আপ্যায়নের ব্যবস্থা। লেনদেনের ক্ষেত্রে রিয়েল টাইম এসএমএস ও ই-এলার্টের ব্যবস্থা রয়েছে।

এছাড়া রিওয়ার্ড পয়েন্ট ও লেনদেনের ভিত্তিতে কার্ডের বার্ষিক ফি মওকুফ ও বিভিন্ন ধরনের গিফট ভাউচার রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ক্রেডিট কার্ডের গ্রাহককে বীমা সুবিধা দেবে শহজালাল ব্যাংক। এই ক্রেডিট কার্ডে ইএমভি সার্টিফাইড চিপ ব্যবহার করা হয়েছে, যা লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে। যেখানেই ভিসার লোগো আছে সেখানেই এই কার্ড ব্যবহার করা যাবে। ক্রেডিট লিমিটের ৫০ শতাংশ পর্যন্ত নগদ অর্থ তোলা যাবে। অন্য অ্যাকাউন্টেও টাকা স্থানান্তর করা যাবে, তবে এক্ষেত্রে ফি প্রযোজ্য।

সংবাদ সম্মেলনে ব্যাংকের সার্বিক চিত্রও তুলে ধরে শহীদুল ইসলাম বলেন, বর্তমানে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিশোধিত মহৃলধন ৮৪৮ কোটি টাকা। মোট সম্পদের পরিমান ২৫ হাজার ৬৮২ কোটি। আর আমানত ১৯ হাজার ১৫৬ কোটি, বিনিয়োগ ১৯ হাজার ২৮০ কোটি টাকা।

২০০১ সালে ১০ মে যাত্রা শুরু করে শাহজালাল ইসলামী ব্যাংক। বর্তমানে দেশব্যাপি ১২৩টি শাখা রয়েছে। বর্তমানে দেশে কার্যরত ৩৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ড রয়েছে। এর মধ্যে ৫টি ইসলামী ব্যাংক।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ, এম আখতার হোসেন, মিয়া কামরুল চৌধুরী ও কার্ড ডিভিশনের প্রধান মারুফুর রহমান খান প্রমুখ।

Tags: ক্রেডিট কার্ড
Previous Post

আয়েশার চরিত্রের সার্জারি করা কি এখন মুখ্য বিষয়?

Next Post

বিচার পাওয়ার আশা এখন শুধুই দুরাশা

Next Post

বিচার পাওয়ার আশা এখন শুধুই দুরাশা

হ্যাটট্রিকে বোল্টের ইতিহাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT