চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 পূর্বাহ্ন 28, মে 2019
in - সেমি লিড, অপরাধ
A A
শাহজালাল বিমানবন্দর-স্বর্ণসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ১০৩টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের শুল্ক গোয়েন্দারা।

আটক যাত্রীর নাম আব্দুস সালাম। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে।

সোমবার রাত পৌনে ১১টার দিকে ওই যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণ পাওয়ার পর তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসকিউ ৪৪৬) রাত ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানে আসা যাত্রী মো. আব্দুস সালামকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে কাস্টমস গোয়েন্দারা।

পরে আব্দুস সালাম গ্রিন চ্যানেল অতিক্রমের পর, তার কাছে স্বর্ণের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করা হলে আব্দুস সালামের প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়।শাহজালাল বিমানবন্দর-স্বর্ণসহ যাত্রী আটক

এরপরে প্যান্টে লুকায়িত অবস্থায় সাদা রঙের স্কচটেপে মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ২টি প্যাকেট থেকে ১০৩ টি স্বর্ণবার পাওয়া যায়।

অথেলো চৌধুরী বলেন, প্রাপ্ত প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম ও আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৫ লাখ টাকা। আব্দুস সালামকে বিমানবন্দর থানায় সোপর্দ করা প্রক্রিয়াধীন।

Tags: স্বর্ণ আটক
Previous Post

রিয়ালের মিশন ৩০০ মিলিয়ন ইউরো

Next Post

জাপানের পথে প্রধানমন্ত্রী

Next Post
ফাইল ছবি

জাপানের পথে প্রধানমন্ত্রী

জাপানে শিক্ষার্থীদের ওপর ছুরি নিয়ে হামলায় হামলাকারীসহ নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT