চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালালে ৩২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 পূর্বাহ্ন 29, ডিসেম্বর 2019
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
স্বর্ণের বার উদ্ধার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

জব্দ করা সোনার মধ্যে মোট ৬৪০ পিস সোনার বার রয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা।

বারবার স্বর্ণের চালান আটকের কারণে এবার কৌশল বদল করেছে চোরাকারবারীরা। কাঁচ আমদানির নামে বিশেষ কায়দায়, কাঠের তৈরি ফ্রেমের ভেতরে লুকানো খাঁজে করে আনা হলো ৬৪০টি স্বর্ণের বার।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: শুক্রবার রাতে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০৮৫ এর মাধ্যমে আসা একটি কাঠের ক্রেট এবং একই ফ্লাইটে শনিবার রাতে আসা তিনটি ক্রেট মোট চারটি কাঠের ক্রেটের কাঠামোর মধ্যে অভিনব উপায়ে লুকানো ৬৪০ পিস স্বর্ণবার পাওয়া যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন: আটক করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং প্রকৃত আমদানিকারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

টেমপার গ্লাস এবং বিমানের যন্ত্রাংশ আমদানির আড়ালে ফিউচার ট্রেড ইন্টারন্যাশনাল এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে ওই স্বর্ণগুলো নিয়ে আসা হয়।

স্বর্ণের বারগুলো বিমানের মূল্যবান সরঞ্জামের গুদামে রক্ষিত ছিল। গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় স্বর্ণের চালান বলেছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বাংলাদেশ স্বর্ণ চোরাচালানের অন্যতম নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে আশঙ্কা করছেন তিনি।

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কাস্টমস।

Tags: শাহজালাল বিমানবন্দর
Previous Post

মিরাজের ব্যাটিং তাণ্ডবে জিতল খুলনা

Next Post

শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মদিনে গুগল ডুডল

Next Post

শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মদিনে গুগল ডুডল

মোনাজাতউদ্দিন, প্রেরণা হয়েই থাকুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT