চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাস্তির বিরুদ্ধে আপিল করবেন না স্মিথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 04, এপ্রিল 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দুই ক্রিকেটারকে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও এক সপ্তাহের মধ্যে শাস্তির বিরুদ্ধে আপিলের সুযোগ ছিল। কিন্তু শাস্তি মেনে নিয়ে এর বিরুদ্ধে আপিল করবেন না স্মিথ।

বুধবার বোর্ডে দেয়া শাস্তির বিরুদ্ধে আবেদন করবেন না বলে নিজের টুইটারে জানিয়েছেন স্মিথ।

স্মিথ-ওয়ার্নারের সঙ্গে ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্যামেরন বেনক্রফট। অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন তিনজনই। ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে তিন ক্রিকেটারেরই। কিন্তু সাবেক অধিনায়ক স্মিথ জানিয়েছেন, শাস্তির বিরুদ্ধে তিনি কোনো আপিল করবেন না।

টুইটারে স্মিথ লিখেছেন, ‘সর্বস্ব দিয়ে আমি এটা পেছনে ফেলতে চাই, এবং আবার দেশের প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমি যেটা বলেছিলাম, অধিনায়ক হিসেবে আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি। আমি এই শাস্তিকে চ্যালেঞ্জ জানাতে চাই না। শাস্তির মধ্য দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি কঠিন বার্তা পাঠিয়েছে এবং আমি সেটা গ্রহণ করেছি।’

বল টেম্পারিং করে ধরা পড়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার পদ ছাড়তে বাধ্য হন। আগামী দুই বছর অজি দলের অধিনায়ক বা সহ-অধিনায়কও হতে পারবেন না স্মিথ-ওয়ার্নার। বিলিয়ন ডলারের আইপিএল খেলার পথও বন্ধ হয়েছে তাদের। এই কেলেঙ্কারির মূল্য চোকাতে হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটকেও। ইমেজ রক্ষায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্পন্সর নিজেদের সরিয়ে নিয়েছে ম্যাগেলান ফাইন্যান্সিয়াল গ্রুপ লিমিটেড।

টেম্পারিং কাণ্ডে স্মিথ, ওয়ার্নারের মতো অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যানও পদত্যাগ করেছেন।

Tags: বল টেম্পারিংলিড স্পোর্টসস্টিভ স্মিথ
Previous Post

২ মাস আগে আইনজীবী রথিশ চন্দ্র হত্যার পরিকল্পনা: র‌্যাব

Next Post

গর্ভের শিশু দ্বিখণ্ডিতের ঘটনা তদন্তে কমিটি

Next Post

গর্ভের শিশু দ্বিখণ্ডিতের ঘটনা তদন্তে কমিটি

দুইদিনের টানা মঞ্চায়নে শুরু হচ্ছে ‘হাছনজানের রাজা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT