চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাশুড়ির আঘাতে হাসপাতালে সাবারিমালা মন্দিরে প্রবেশ করা নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 15, জানুয়ারি 2019
in আন্তর্জাতিক
A A
সাবারিমালা

বহু বছরের নিষেধাজ্ঞা ভেঙে এই মাসের শুরুতে সাবারিমালা মন্দিরে প্রবেশ করা দুজন নারীর একজন শাশুড়ির প্রহারে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারাই ছিলো প্রথম ঋতুবতী নারী যারা বছরের পর বছর ধরে চলে আসা নিষেধাজ্ঞা ভেঙেছিলো। 

৩৯ বছর বয়সী কনকা দুর্গা ডানপন্থী বিদ্রোহীদের হুমকির কারণে দুই সপ্তাহ আত্মগোপনে থেকে বাড়িতে ফিরতেই শাশুড়ির আঘাতের শিকার হন। শাশুড়ি তার মাথায় আঘাত করেন। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। ডাক্তাররা আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছেন।

কনকা দুর্গা ৪০ বছর বয়সী বিন্দু আমমিনির সঙ্গে পাহাড়ের উপরের সাবারিমালা মন্দিরে প্রবেশ করে ৫০ বছরের কম বয়সী নারী হিসেবে ইতিহাস তৈরি করেন। গত ১৩ দিন ধরে তিনি কচির আশপাশের কোনো গোপন জায়গায় ছিলেন।

কনকা দুর্গা একজন সরকারি চাকরিজীবী এবং বিন্দু আমমিনি কেরালার কান্নুর ইউনিভার্সিটির আইনের প্রভাষক।

মন্দির দর্শন শেষে কনকা দুর্গা এনডিটিভিকে বলেন, আমি জানি আমার জীবন হুমকিতে পড়বে তবুও আমি মন্দিরের ভেতরে যেতে চেয়েছিলাম। আরো যেসব নারীরা মন্দিরের ভেতরে যেতে চায় তাদের পথটা সহজ করতে পেরে আমি গর্বিত।

পরিবার তার সাবারিমালা দর্শনের পুরোপুরি বিপক্ষে জানিয়ে তিনি বলেন, ভক্তির ব্যাপারটাতো আছেই সঙ্গে লিঙ্গসমতার ব্যাপারও আছে। অনেক অনেক মানুষ আমার সফর স্থগিত করতে চেয়েছে, তার মধ্যে পুলিশ কর্মকর্তা এবং বন্ধুরাও আছে।

শতাব্দীর পর শতাব্দী ধরে কেরালার বিখ্যাত সাবারিমালা মন্দিরে ঋতুমতী নারীর (১০ থেকে ৫০ বছর বয়স) প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। স্থানীয়দের বিশ্বাস, ওই মন্দিরের উপাস্য দেবী আয়াপ্পা একজন চিরকুমারী এবং ঋতুবতী হওয়ার বয়স হয়েছে এমন সব নারী ‘অপবিত্র’।

এ বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে গত ২৮ সেপ্টেম্বর ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের দেয়া রায়ে ৫০ বছর বয়স পর্যন্ত নারী উপাসকদের প্রবেশের নিষেধাজ্ঞা বাতিল করা হয়।

এরপর গত দুই জানুয়ারি সাবারিমালা মন্দিরে প্রবেশ করেন ওই দুই নারী উপাসক। তাদের মন্দির দর্শনের পরই কেরালা জুড়ে প্রবল বিদ্রোহ শুরু হয়ে যায়। দিনব্যাপি ধর্মঘটও চলে।

Tags: নারীমন্দিরসাবারিমালাসেমি লিড
Previous Post

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করা কে এই হেলালউদ্দিন?

Next Post

টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ দুই ভাই আটক 

Next Post

টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ দুই ভাই আটক 

অভিযোগ

বিএনপির 'গায়েবী মামলা'র অভিযোগ আমলে নিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT