চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীম ওসমান এবং আইভীর দূরত্বে থমকে আছে নারায়ণগঞ্জের নৌকা

সোমা ইসলাম by সোমা ইসলাম
9:02 পূর্বাহ্ন 02, ডিসেম্বর 2016
in বাংলাদেশ
A A

শামীম ওসমান এবং আইভীর দূরত্বে থমকে আছে নারায়ণগঞ্জের নৌকা। একদিকে দলের মানরক্ষা, অন্যদিকে দু’জনের মনরক্ষা চেষ্টায় দিশেহারা নেতা কর্মীরা। তারপরও তারা আইভীর ডাকে সাড়া দেওয়ার অপেক্ষায় আছেন। দ্বন্দ্ব ভুলে আইভীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তৃণমূল।

সময় কমতে থাকলেও কমছে না শামীম ওসমান এবং নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভীর ব্যক্তিগত দূরত্ব। ভোটের মাঠে তাই দোটানায় থাকা স্থানীয় নেতা-কর্মীরা উভয় সংকটে।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সদর এবং সিদ্ধিরগঞ্জে। এখানকার সংসদ সদস্য শামীম ওসমান। ৪ লাখ ৭৪ হাজার ভোটারের ৩ লাখ ৬১ হাজারই এখানে।

আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলছেন, নিজেদের ভবিষ্যৎ রাজনীতি টিকিয়ে রাখতেই নৌকাকে বিজয়ী করা ছাড়া উপায় নেই। তবে দলের স্বার্থে নেতা-কর্মীদের আপন করে নিতে ডাক্তার আইভীর প্রতি অনুরোধ তাদের।

ভোটের প্রচারণা চললেও মন কষাকষির কারণে বন্দরের নেতারাও অসহায়। এখানকার সংসদ সদস্য জাতীয় পার্টির সেলিম ওসমান, ভোটার ১ লাখ ১৩ হাজার ২শ ৮৩। বিপাকে পড়া নেতারা তারা বলছেন, শামীম ওসমান আর আইভীর মধ্যে সমস্যায় ধানের শীষ লাভবান না হলেও নেতা কর্মীদের আপন না করলে আইভীর বিজয়ও সহজ হবে না।

বন্দরের আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকার জন্য অামাদের যেভাবে কাজ করা দরকার সেভাবেই কাজ করে যাচ্ছি। কিন্তু র্দুভাগ্য খুব ভালো করে কাজ করতে যায় তখনই এমন মন্তব্য আসে যে পিছিয়ে যায়।

অাগামী ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার জন্য নেতা কর্মীরা স্বউদ্যেগে কমিটি গঠন করলেও তারা পাশে চাইছেন আইভীকে। আইভী তৃণমূলকে আপন করে নিলে শামীম ওসমান বাধা হবে না বলে বিশ্বাস তাদের।

Tags: নারায়ণগঞ্জমেয়র নির্বাচন
Previous Post

দেশটাকে রাজনীতিবিদরা নিজেদের বসতবাড়ি মনে করেন

Next Post

দ্বিতীয়বার নির্বাচনে লড়বেন না ওঁলাদ

Next Post

দ্বিতীয়বার নির্বাচনে লড়বেন না ওঁলাদ

রাজনীতি থেকে দূরে সরাতেই খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা: ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT