চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামীমাকে যুক্তরাজ্যের ফেরত নেয়া উচিৎ: জেরেমি করবিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

জঙ্গিগোষ্ঠী আইএস-এ যোগ দেয়া শামীমা বেগমকে যুক্তরাজ্যের ফেরত নেয়া উচিৎ বলে মনে করেন দেশটির বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন।

মাত্র ১৯ বছর বয়সী শামীমা বেগম গত রোববার এক শরণার্থী শিবিরে সন্তানের জন্ম দেন। এ অবস্থায় শামীমার সহযোগিতায় যুক্তরাজ্য সরকারসহ সকলকে এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান জেরেমি করবিন।

জেরেমি বলেন, শামীমাকে যুক্তরাজ্য সরকারের কিছু সহযোগিতায় করা উচিৎ। শামীমার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়ার যে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে তা বাস্তবায়ন হলে এটি হবে ‘চরম হস্তক্ষেপ’।

জেরেমি করবিন বলেন, শামীমা যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছে সুতরাং তার এই দেশে ফিরে আসার অধিকার রয়েছে। তারপর তাকে অবশ্যই অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে।তার ফেরার পর তিনি যা করেছেন তার সবকিছু নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং যে কোন ধরণের পদক্ষেপ নেয়া যেতে পারে। এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কি কারো নাগরিকত্ব কেড়ে নেয়ার অধিকার রাখেন?

তবে জেরেমির করা এই প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ কোন ধরণের মন্তব্য করতে রাজি হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ রাষ্ট্রহীন থাকবে তা যুক্তরাজ্যে সরকার কখনোও মেনে নিবে না।

শামীমা বেগম ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জীবন কাটাতে আরও দুই বন্ধুর সঙ্গে সিরিয়ার উদ্দেশে যুক্তরাজ্য ছেড়ে চলে যান। গত সপ্তাহে সিরিয়ার এক শরণার্থী শিবিরে তাকে পাওয়া যায়। শামীমা এখন তার নতুন সন্তানকে বড় করতে যুক্তরাজ্যে ফিরতে চান। তার সন্তানের পিতা একজন আইএসআইএসের একজন সৈনিক।

এরআগে এক বিবৃতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে শামীমার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়া হতে পারে।তবে ব্রিটিশ আইনজীবী ডেভিড অ্যান্ডারসন কিউসি বলেছেন, ব্রিটিশ নাগরিক হিসেবে জন্ম নেয়া দ্বৈত নাগরিকত্ব না থাকাদের নাগরিকত্ব চাইলেই কেড়ে নেয়া যাবে না।

Tags: জেরেমি করবিনশামীমা বেগম
Previous Post

বাংলাদেশে আগুনে হতাহতের ঘটনায় পুতিনের শোক

Next Post

সাগর ভাই, বেঁচে থাকুন অনেক দিন

Next Post
ফরিদুর রেজা সাগর

সাগর ভাই, বেঁচে থাকুন অনেক দিন

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের একুশে পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT