চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামসুরের ব্যাটে জয়ে ফিরল চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 08, ডিসেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
চট্টগ্রাম ক্রিকেট দল জয় উদযাপন করছে, খেলোয়াড়রা উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দরকার ১ বলে ২ রান। বোলার আল-আমিন হোসেন। ব্যাট হাতে শামসুর রহমান শুভ। শেষ বলে দারুণ এক ছক্কা মেরে গাজী গ্রুপ চট্টগ্রামকে জয়ে ফেরালেন এ ব্যাটসম্যান।

দুর্দান্ত লড়াইয়ের পর মাহমুদউল্লাহ-মাশরাফী-সাকিবদের জেমকন খুলনাকে ৩ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। ৬ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল তারা। ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট পাওয়া খুলনারও প্লে-অফ নিশ্চিত।

খুলনা-১৫৭/৯ (২০ ওভার), চট্টগ্রাম-১৬২/৭ (২০ ওভার)

টানা চার জয়ের পর পঞ্চম ম্যাচে হারতে হয়েছিল সৌম্য-লিটন-মিঠুনদের। এক ম্যাচ পরই কক্ষপথে ফিরল দলটি।

শেষে দারুণ জমে ওঠে ম্যাচ। ২ ওভারে ২৫ রান দরকার ছিল চট্টগ্রামের। শুভাগত হোমের করা ইনিংসের ১৯তম ওভার থেকে আসে ১৬ রান।

শেষ ওভারে দরকার পড়ে ৯ রান। মোস্তাফিজ ও শামসুর মিলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৩০ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন শামসুর। মোস্তাফিজ ৪ বলে করেন ৫ রান। তাদের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে।

দুটি করে উইকেট নিয়েছেন শুভাগত ও সাকিব আল হাসান। ৯ মাস পর ক্রিকেটে ফেরা মাশরাফী বিন মোর্ত্তজা বল হাতে খারাপ করেননি। ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। দারুণ এক অফকাটারে বোল্ড করেন সৈকতকে।

টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা দেড়শ পেরোয় শুভাগতর শেষের ঝড়ে। ১৪ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ওপেনিংয়ে নামা জহুরুল ইসলাম ও অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে সমান ২৬ রান করে।

ইমরুল কায়েস করেন ২৪ রান। ফের ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। ১৫ রান করে ফেরেন সাজঘরে।

শরিফুল ইসলাম ৩টি ও মোস্তাফিজুর রহমান নেন ২টি উইকেট। মোসাদ্দেক হোসেন সৈকত ও জিয়াউর রহমান নেন একটি করে উইকেট।

Tags: খুলনাচট্টগ্রামলিড স্পোর্টসশামসুর
Previous Post

প্রথম করোনা টিকা নেওয়ার পর যে প্রশ্ন

Next Post

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি: অলির বই বাজেয়াপ্তের নির্দেশ

Next Post
ঢাকার কেন্দ্রীয় কারাগার ভবনের সামনে মূর্তি ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি: অলির বই বাজেয়াপ্তের নির্দেশ

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ঘরে জোড়া গোল আর জয় তুলে ফিরছেন রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT