চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাপোকোয়েন্সের মত পরিণতি থেকে বাঁচল আসান্তে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 14, জুলাই 2017
in স্পোর্টস
A A
আসান্তে কোতোকোর ফুটবলাররা

আসান্তে কোতোকোর ফুটবলাররা

শাপোকোয়েন্সের মর্মান্তিক পরিণতির স্মৃতি এখনো টাটকাই। অল্পের জন্য ব্রাজিলিয়ান ক্লাবটির মত পরিণতি হওয়া থেকে বেঁচে গেছে ফুটবল ক্লাব আসান্তে কোতোকো। বুধবার ঘানার ক্লাবটির ফুটবলারদের বহনকারী বাস অল্পের জন্য ভয়ংকর দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

তবে যাত্রীদের বাকি সবার মত সৌভাগ্যবান ছিলেন না ক্লাবটির সহকারী রক্ষণাবেক্ষণ পরিচালক কফি আসারে। ভয়ংকর এই দুর্ঘটনা ছিনিয়ে নিয়ে গেছে এই কর্মকর্তার প্রাণ।

ঘানা প্রিমিয়ার লীগে ইন্টার আলিয়েসের বিপক্ষে ম্যাচ খেলে রাজধানী আক্রা থেকে বাসে করে ফিরছিলেন আসান্তের ফুটবলাররা। দেশটির দক্ষিণের শহর কাউকাউয়ের কাছে বাসটিকে ধাক্কা দেয় ভারী ষ্টেশনারী বহনকারী একটি পিকআপ ভ্যান।

দুর্ঘটনায় বাসযাত্রী ফুটবলাররা সবাই কম-বেশী আহত হয়েছেন। গুরুতর আহত কর্মকর্তা আসারেকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনায় ক্লাবটির কোচ স্টিভেন পোলকও আহত হয়েছেন। তবে এই ইংলিশ কোচের চোট গুরুতর নয় বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ঘানার দ্বিতীয় বৃহৎ শহর কুমাসির জনপ্রিয় ক্লাব আসান্তের এই দুর্ঘটনার সংবাদ পুরো দেশকে নেড়ে দিয়েছিল। ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো উৎকণ্ঠা ও শোক প্রকাশ করেছেন।

গত বছরের নভেম্বরে কোপা সৌদামেরিকানার ফাইনালের প্রথম লেগ খেলতে কলম্বিয়ায় যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় পড়ে শাপোকোয়েন্সের খেলোয়াড়দের বহনকারী বিমানটি। দুর্ঘটনায় প্রাণ হারান ৭১ জন যাত্রী, যার ১৯ জন ব্রাজিলিয়ান ক্লাবটির ফুটবলার ও কর্মকর্তা। সেই ক্ষত কাটিয়ে ক্লাবটি যখন নতুন করে জন্ম নিচ্ছে, তখন ঘানা ক্লাবটি সংবাদ নতুন করে নাড়িয়ে দিতে বসেছিল ফুটবলবিশ্বকে।

Tags: শাপোকোয়েন্স
Previous Post

প্রাক্তণের সঙ্গে বন্ধুত্ব

Next Post

জলবায়ু ইস্যুতে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের আভাস

Next Post
জলবায়ু চুক্তি

জলবায়ু ইস্যুতে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের আভাস

গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ২ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT