চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাপলা সেলে সাধারণ কয়েদীদের সঙ্গে আরাফাত সানি

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
4:25 অপরাহ্ন 27, জানুয়ারি 2017
in স্পোর্টস
A A

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের শাপলা সেলে অন্য সাধারণ কয়েদীদের মতোই দিন কাটাচ্ছেন ‘কথিত স্ত্রী’র তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা  মামলায় গ্রেফতার হওয়া জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি।

চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন কারা উপ-মহা পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান।

অন্যদিক সানির পরিবার জামিন মঞ্জুরের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরাফাত সানির মামা শাকিল উদ্দিন পিন্টু চ্যানেল আই অনলাইনকে বলেন: সানির বিরুদ্ধে সম্পূর্ন ষড়যন্ত্র করে এ মামলা করা হয়েছে। এখন আমরা উকিলের মাধ্যমে জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। রোববার আমরা আদালতে সানির জন্য জামিন চাইব। কারাগারে যাওয়ার পর থেকেই আমরা সানির সঙ্গে যোগাযোগ রাখছি। কারাগারে স্বাভাবিক রয়েছে সানি। তবে সে মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছে।

সানির মামা পিন্টু আরও বলেন: নাসরিন সুলতানা নামের সানির ‘কথিত স্ত্রী’র বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন সানির স্ত্রী।একজন সেলিব্রিটি ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট করার জন্যই ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আরাফাত সানিকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানার পুলিশ। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

গত রোববার ( ২২ জানুয়ারি) সাভারের আমিনবাজারের বাসা থেকে সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানার পুলিশ। সেদিন তাকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। তবে এক দিন রিমান্ডে নেয়ার অনুমতি দেন আদালত। এর আগে ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগ এনে সানির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা।

মামলার এজাহারে বলা হয়েছে, আরাফাত সানির সঙ্গে ওই নারীর ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে হয়। গত বছরের ১২ জুন আরাফাত দুজনের একান্ত ব্যক্তিগত ছবি ও নারীর একক আপত্তিকর ছবি মেসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই নারীকে হুমকি দেন। পরে আবার ২৫ নভেম্বর আরাফাত ওই নারীকে আপত্তিকর ছবি পাঠিয়ে ভয়াবহ পরিস্থিতির জন্য অপেক্ষা করতে বলে।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সানির বিরুদ্ধে যৌতুকের আরেকটি মামলা করেন ওই নারী । যৌতুক মামলায় সানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সানির বিরুদ্ধে সমন জারি করেছেন।

 

Tags: আরাফাত সানি
Previous Post

কৃষ্ণসার হরিণের মৃত্যু নিয়ে আদালতে যা বললেন সালমান

Next Post

বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে: মিখাইল গর্বাচেভ

Next Post

বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে: মিখাইল গর্বাচেভ

শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT