চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শান’ মুক্তির নতুন তারিখ ঘোষণা, সিয়ামের স্বস্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
সিয়াম ও তার প্রেমিকা একসঙ্গে ছবি তুলেছেন, উজ্জ্বল হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের ৭ জানুয়ারি বহুল প্রতীক্ষিত ‘শান’ মুক্তির তারিখ চূড়ান্ত ছিলো। কিন্তু করোনার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য মুক্তি স্থগিত করা হয়। এরপর বহুবার দর্শকের কাছ থেকে চিত্রনায়ক সিয়ামকে শুনতে হয়েছে, ‘কবে মুক্তি পাচ্ছে ছবিটি?’। অবশেষে এলো স্বস্তির সংবাদ।

শুক্রবার নতুন করে মুক্তির তারিখ জানিয়ে বলো হলো আসছে রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ‘শান’ এর প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান।

আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ’শান’। ছবিটি নির্মাণ করেছেন নবীন নির্মাতা এম রাহিম। এটি তার প্রথম কাজ। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে কাজের অভিজ্ঞতা।

রাহিম বলেন, বিগ বাজেটের ছবি ‘শান’। এটা আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতোই একটি ছবি। আমরা কয়েকবার মুক্তির উদ্যোগ নিয়েও মুক্তি দিতে পারিনি। সেটা করোনার কারণে। এবার সব ঠিক থাকলে ঈদে শান মুক্তি পাবে।’

ছবিটির গল্প লিখেছেন ছবির প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ছবিটিতে সিয়ামের নায়িকা পূজা চেরী। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।

ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণার পর স্বস্তিতে নায়ক সিয়াম। তিনি বলেন, ‘শান ছবিটি বড় একটি প্রজেক্ট। অনেক অনেক এফোর্ট দিয়ে পুরো টিম ছবিটিতে কাজ করেছি। দর্শকদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহ। তাই ছবিটি নিয়ে সব সময় তারা খোঁজ খবর রেখেছেন। জানুয়ারিতে মুক্তি স্থগিত হওয়ায় আমিও বার বার প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম কবে শান মুক্তি পাবে। আশা করি ঈদে ছবিটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বড়িয়ে দেবে।’

ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনি কলকাতার ‘প্যানথার’ এবং বলিউডের হেইট স্টোরি ২-৩-৪, ডিয়ার জিন্দেগি, এম এস ধোনি, হামারি আধুরি কাহানি, আশিকি ২, অগ্নিপথ, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইসহ অসংখ্য সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য করেছেন।

Tags: অভিনয়অরুনা বিশ্বাসএম রাহিমচম্পাতাসকিন রহমানপূজাফিল্মম্যানমুক্তিলিড বিনোদনসিনেমাসিয়ামসৈয়দ হাসান ইমাম
Previous Post

‘কেজিএফ-২’ মুক্তি নিয়ে সংশয়

Next Post

দেশে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরী করা হবে: বাণিজ্যমন্ত্রী

Next Post
বাণিজ্যমন্ত্রী পেঁয়াজ সংরক্ষণাগার তৈরির ঘোষণা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরী করা হবে: বাণিজ্যমন্ত্রী

নির্বাচনী জালিয়াতির সন্দেহে গ্রেপ্তার পাঁচজন, পুলিশি হেফাজতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফার্মেসিতে ওষুধ আনতে গিয়ে প্রবাসীর স্ত্রী ধর্ষণ ও হত্যার শিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT