চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শান নিয়ে ব্যবসা নয়, দেশকে কিছু দিতে চেয়েছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 28, এপ্রিল 2022
in বিনোদন
A A
বাংলাদেশি নেতারা আলোচনা সভায় বসে, ফুলের টেবিলের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির অপেক্ষায় থাকা ‘শান’ ছবির প্রযোজক এম আতিকুর রহমান জানিয়েছেন, ব্যবসার উদ্দেশ্যে শান বানাননি। তিনি বলেন, শান নিয়ে ব্যবসা করতে হবে এমনটা নয়, দেশকে কিছু দেয়ার উদ্দেশ্যে এই ছবি তৈরি করেছি। কোনো কার্পণ্য করিনি। যেখানে যতটুকু দরকার দিয়েছি। আমার জানা মতে, বাংলাদেশে অনেকদিন পর এত বড় আয়োজনের কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে।

বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঈদে মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে ‘শান’-এর প্রযোজক এ কথা বলেন। এদিকে, ‘শান’ পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি ফেসবুকে পোস্টে দাবি করে, ছবির বাজেট সাড়ে ৪ কোটি টাকা! চ্যানেল আই অনলাইন থেকে প্রযোজকের কাছে বাজেট সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি হাসিমুখে এড়িয়ে যান।

বলেন, বাজেট কত এখন বলতে পারবো না। পরে হয়তো জানাতে পারবো। তবে বাজেট নিয়ে চিন্তা নেই। আগেই তো বললাম ব্যবসার জন্য বানাইনি। ভালো ছবি উপহার দিতে পারছি কিনা সেটা আসল বিষয়। বাজেট বেশি হলেও এটা উঠে আসা অসম্ভব কিছু না। আমি মনে করি, কোনো কিছু অসম্ভব নয়। সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে। শিগগির আবার ইন্ডাস্ট্রি চাঙ্গা হবে।

প্রযোজক ছাড়াও ‘শান’ ছবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক এম রাহিম, নায়ক সিয়াম, কাহিনীকার ও পুলিশ সুপার আজাদ খান, আরেক প্রযোজক ওয়াহিদুর রহমান, নাদের চৌধুরী, মুরাদ পারভেজ। সিলেট শুটিং থাকায় ছবির নায়িকা পূজা চেরী উপস্থিত না থাকলেও জুম লাইভে যুক্ত ছিলেন।

‘শান’ নির্মিত হয়েছে মানবপাচার কেন্দ্র করে সত্য ঘটনা অবলম্বনে। ছবির গল্প আজাদ খানের। তিনি বলেন, দাস প্রথার নতুন ভার্সন মানবপাচার। দাস প্রথার সময়ে মানুষকে কিনে রেখে কাজ করাতো এবং এখন পাচার করে একই কাজে লাগায়। অনেক সময় দেহের বিভিন্ন অংশ বিক্রি করে দেয়া হয়। এ বিষয়ে সচেতনা বাড়াতে রাস্তায় দাঁড়িয়ে চিল্লাচিল্লি করে বললে কেউ শুনবে না। গল্পটা বাণিজ্যিক ছবির মাধ্যমে এনে মানুষকে দেখাতে চেয়েছি। এই উদ্দেশ্যে ‘শান’ নির্মাণ করা হয়েছে।

নায়ক সিয়াম বলেন, কখনও অ্যাকশন ফিল্ম করবো বিশ্বাস করিনি। কিন্তু আমাকে বিশ্বাস করেছে পরিচালক রাহিমসহ পুরো টিম। সবাই যখন আমাকে বিশ্বাস করেছে তখন আমি নিজেকে বিশ্বাস করা শুরু করেছি। কতটা প্রস্তুতি নিয়ে পরিশ্রম করে যে নিজেকে তৈরি করেছি সেটা মুখে বলে বোঝাতে পারবো না। হলে বসে ছবিটি দেখার সময় দর্শক কিছুটা বুঝতে পারবেন। সবাই ঈদে সিনেমা হলে গিয়ে ‘শান’ দেখার আমন্ত্রণ জানাই। সেই সঙ্গে যেহেতু নিজেদের সিনেমা ঈদের অন্য ছবিগুলো দেখা উচিত।

এদিকে, পূজার শান ছাড়াও সুপারস্টার শাকিব খানের সঙ্গে গলুই ছবি পাচ্ছে। দুটি ছবিকেই প্রাধান্য দিচ্ছেন এই নায়িকা। বললেন, দুই ছবি আমার কাছে সমান। গলুই যদি আমার বাবা হয়, শান হবে আমার মা। কোনো ছবির গুরুত্ব আমার কাছে কম নয়। দুটিতে দুই প্রেজেন্টেশনে আমি পর্দায় হাজির হয়েছি। যেহেতু ঈদে আমার দুই ছবি, তাই আমার এক্সাইমেন্টও অন্যরকম।

Tags: ঈদঈদের ছবিপূজালিড বিনোদনশানসিয়াম
Previous Post

রেহাই পেলেন শাহরুখ!

Next Post

রাজনীতিতে গণতন্ত্রের পথে বাধা বিএনপি: কাদের

Next Post
নেতৃবৃন্দের গণপ্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতিতে গণতন্ত্রের পথে বাধা বিএনপি: কাদের

বিধ্বস্ত ভবনের সামনে একটি ট্যাংক দাঁড়িয়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস ‘ব্ল্যাকমেইল’ বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT