চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত না মাহমুদউল্লাহ, কার হাতে উঠবে শিরোপা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 24, অক্টোবর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় বিজয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে নাজমুল হোসেন শান্ত একাদশ ও মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও দেখা যাবে ফাইনাল ম্যাচটি।

শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়ানোর কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুদিন পেছানো হয়। শনিবারও মিরপুরে ঝরেছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে অবশ্য রোববার বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

তিন দলের আসরে সবচেয়ে ধারাবাহিক শান্ত একাদশ। ৪ ম্যাচের ৩টিতে জিতে তারা উঠেছে ফাইনালে। মাহমুদউল্লাহ একাদশ জিতেছে দুই ম্যাচে। টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া তামিম ইকবাল একাদশ জয় পায় মাত্র একটিতে।

ফাইনালের আগে মুখোমুখি লড়াইয়ে দুবারই মাহমুদউল্লাহ একাদশকে হারিয়েছে শান্ত একাদশ। ফাইনালেও পুনরাবৃত্তি হলে একই প্রতিপক্ষের সঙ্গে হ্যাটট্রিক জয়ে শিরোপা ঘরে তুলবে তারুণ্যনির্ভর দলটি।

দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম বুধবার কাঁধে চোট পেয়েছিলেন তামিমদের বিপক্ষে লিগ পর্বের সবশেষ ম্যাচে। শনিবার তিনি ফিরেছেন অনুশীলনে। ফাইনালে তার খেলা নিয়ে অনিশ্চয়তা নেই।

শিরোপা লড়াইয়ে নামার আগে শান্ত বললেন, ‘অবশ্যই ভালো লাগছে এরকম একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে এবং আমরা সবাই অনেক উপভোগ করেছি এই টুর্নামেন্টটা। আশা করছি ফাইনালেও ভালো কিছুই হবে।’

ফাইনাল খেলতে পারায় খুশি মাহমুদউল্লাহও, ‘প্রথমত আলহামদুলিল্লাহ আমরা ফাইনালে উঠেছি। শেষ ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। সৌভাগ্য যে আমরা ফাইনাল খেলছি। একদিক থেকে ভালো লাগছে। কারণ অনেকদিন পরে আমরা একটা টুর্নামেন্ট খেলছি।’

‘যেহেতু কোভিডের সময় ক্রিকেটও বন্ধ ছিল। বিসিবির উদ্যোগে আমরা সবাই ভালো একটা টুর্নামেন্ট খেলছি এবং সেটার ফাইনাল খেলতে পারছি। সেদিক থেকে সবাই মুখিয়ে আছি ভালো ফাইনাল যেন খেলতে পারি।’

Tags: বিসিবিমহমুদউল্লাহলিড স্পোর্টসশান্ত
Previous Post

বিয়ে করছেন নেহা কক্কর

Next Post

রায়হান হত্যাকাণ্ডে মূল আসামী শনাক্ত, শিগগিরই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়হান হত্যাকাণ্ডে মূল আসামী শনাক্ত, শিগগিরই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকরা রায়হান হত্যা মামলার কনস্টেবল হারুন রশিদের রিমান্ডের খবর সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়হান হত্যা: কনস্টেবল হারুন রশিদ ৫ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT