চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত ঝড়ে শুরু, আফিফ-পুরান তাণ্ডবে কচুকাটা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 27, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার আফিফ ও পুরান মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি।

চট্টগ্রামে ঝড় উঠেছিল। ব্যাটে ঝড়, রানের ঝড়, চার-ছক্কা হাঁকানোর ঝড়। যার শুরু নাজমুল হোসেন শান্তর ব্যাটে। পরে আফিফ হোসেন, নিকোলাস পুরানের মাধ্যমে সমাপ্তি। তাদের ব্যাটে ভর করেও অবশ্য বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ডটা হল না। তবে রাজশাহীকে ২১৪ রানের বড় লক্ষ্যই দিয়েছে খুলনা।

সোমবার রানের পাহাড় গড়ার পথে রাজশাহী কিংসের বোলারদের পিটিয়ে ৫ উইকেটে ২১৩ রান তুলেছে খুলনা টাইটানস। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়তে তাদের করতে হত আর মাত্র চারটি রান।

খুলনারটি নিয়ে দুইশর ওপর আরও নয়টি সংগ্রহ দেখেছে বিপিএল। যার সর্বোচ্চটি ঢাকার, ২১৭/৪; রংপুর রাইডার্সের বিপক্ষে ২০১৩ সালে। তখন অবশ্য দলটির নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেই দলটির আরও তিনটি সংগ্রহ আছে দুইশর ওপর। ঢাকা ডায়নামাইটস নাম নেয়ার পরও দুইশ পেরোনো স্কোর দেখেছে ঢাকা।

ঝড়ের শুরুটা করেছিলেন শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশ যুব দলের সহ-অধিনায়ক আফিফ হোসানকে সঙ্গী করে ২৭ বলে গড়েন ৪৫ রানের জুটি। ৫ চার ও ২ ছয়ে ৩১ বলে ৪৯ রানে ফিরে যান শান্ত।

পরে আফিফ ছুটতে থাকেন নিকোলাস পুরানকে সঙ্গী করে। দুজনে গড়েন ৮৮ রানের জুটি। সেটিও মাত্র ৪৩ বলে। পুরান ৬ চার ও ৩ ছয়ে ২৬ বলে ৫৭ রানে ফিরলে ভাঙে বিধ্বংসী জুটিটি।

আফিফ তখনও ছিলেন। শেষ পর্যন্তই থাকলেন। কোন চারের মার ছিল না তার ব্যাটে, তবে ৫ ছক্কায় ৩৮ বলে ৫৪ রানের ইনিংস উপহার দিয়েছেন এই বাঁহাতি। শেষদিকে কার্লোস ব্র্যাথওয়েট ৩টি করে চার ছয়ে ১৪ বলে ৩৪ রানের ইনিংস দিলে দুইশ পেরিয়ে যায় খুলনার সংগ্রহ।

Tags: খুলনা টাইটান্সবিপিএল ২0১৭
Previous Post

পিলখানা হত্যাকাণ্ড: খালাস পেলেন আওয়ামী লীগ নেতা তোরাব আলী

Next Post

অভিজ্ঞতা দিয়ে সিলেটের দিন ফেরাতে চান সোহেল তানভীর

Next Post
সোহেল তানভীর ক্রিকেট মাঠে অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিজ্ঞতা দিয়ে সিলেটের দিন ফেরাতে চান সোহেল তানভীর

এক বছর ধরে আটকে রাজীবুল হোসেনের ‘হৃদয়ের রংধনু’

হৃদয়ের রংধনু, সেন্সর বোর্ডে আটকে থাকার এক বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT