চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে উন্নয়ন করা যায় না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 28, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে উন্নয়ন করা যায় না, আজকে বাংলাদেশে যে আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে তার জন্য আমরা শান্তিপূর্ণ অবস্থা তৈরি করেছি। 

রাজধানীর বেইলি রোডে ‘শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স’ উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যোগ করেন, আমরা পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি করেছি।  এবং সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়নেরও চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, সরকার ভূমি অধিগ্রহণ করলে ক্ষতিপূরণ দেয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেটা ঠিকভাবে দেয়া হয়না। কারণ এখানে মালিকানার বিষয়টি নিয়েই অনেক সমস্যা রয়েছে। ভূমি অধিগ্রহণ বৃটিশ আইনে এখন আর চলেনা। সেজন্য আমি একটি কমিশন করতে চাই। যারা এসব নিয়ে কাজ করবে ঠিকভাবে।

কোটার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, কোটা বাতিল করা হলেও পিএসসিকে বলে দেওয়া হয়েছে যেন পার্বত্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়। ২০ বছর পার্বত্য চট্টগ্রামের মানুষ সর্বোচ্চ অবহেলিত ছিলো। ২০ বছরের বঞ্চনা পূরণের জন্য বিশেষ করে বরাদ্দ দিয়ে দিয়ে কলেজ, স্কুল, রাস্তাঘাট করে দিয়েছি। এই অঞ্চলের আরো উন্নয়ন আমরা চাই। এই এলাকায় উন্নয়নে আর কি কি করণীয় সেই প্রস্তাবনা আপনারাও আনতে পারেন যেন আমরা সেসব বাস্তবায়ন করতে পারি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ে তিনি বলেন, এখন অনেকেই এদিকে বেড়াতে আসে। এসে অবাক হয়, এত সুন্দর জায়গা আমাদের দেশে। আমরা অনেক ঝামেলা পেরিয়ে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স করছি। কমপ্লেক্সের ডিজাইন করার ক্ষেত্রে বলেছি, সেটা যেন এমন হয় যে দাঁড়ালেই মনে হয় আমরা পার্বত্য চট্টগ্রামে এসেছি।

Tags: পার্বত্য চট্টগ্রামপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজশান্তি
Previous Post

কমনওয়েলথ ইয়ুথ সামিটের এক্সিকিউটিভ হলেন বাংলাদেশের মেহেদী

Next Post

‘বন্ধু’ সাকিবকে শাহাদাতের ধন্যবাদ

Next Post

‘বন্ধু’ সাকিবকে শাহাদাতের ধন্যবাদ

বাংলাদেশের স্পিনেই টেলরের যত ভয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT