চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ডিরেক্টরস গিল্ডের ভোট গ্রহণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে নাট্য নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর ভোট গ্রহণ।

শুক্রবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সাড়ে ছয়টা পর্যন্ত। ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি থাকায় ভোট গ্রহণের সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়। 

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৯০ জন। প্রত্যেকেই ডিরেক্টরস গিল্ডের সদস্য।ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সূত্র চ্যানেল আই অনলাইককে জানায়, ৪৯০ ভোটের মধ্যে ভোট প্রদান হয়েছে ৪৫৬ টি।

নাটকের পরিচালকদের নির্বাচন অনুষ্ঠিত হয় বিএফডিসিতে। নির্বাচন উপলক্ষে পুরো এফডিসি ছিল উৎসবে মুখরিত।

নির্বাচন কমিশন জানায়, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষ হয়েছে।

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে এবার মোট প্রার্থী হয়েছেন ৫২ জন। মোট ভোটার সংখ্যা ৪৯০ জন। নির্বাচিত কমিটি হবে ২০ সদস্য বিশিষ্ট। যারা আগামী দুই বছর নেতৃত্ব দেবেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আমজাদ হোসেন। তার সহকারী হিসেবে মামুনুর রশীদ, এস এম মহসীন আছেন।

দ্বিবার্ষিক এই ডিরেক্টরস গিল্ড নির্বাচনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রখ্যাত নাট্য নির্মাতা সালাউদ্দিন লাভলু এবং সৈয়দ আওলাদ হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এস এ হক অলিক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন কামরুজ্জামান সাগর।

Tags: ডিরেক্টরস গিল্ডরাজলাভলুলিড বিনোদন
Previous Post

চ্যানেল আই’র ২০তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে মাসব্যাপী কর্মসূচি

Next Post

স্বল্পসময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় বাংলাদেশ

Next Post

স্বল্পসময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় বাংলাদেশ

প্রথম অর্ধশতকের দিন শতকে লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT