চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণ জলবায়ু সমাবেশে অন্য গ্রুপের অনুপ্রবেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2019
in পরিবেশ
A A
জলবায়ু সমাবেশ-সংঘর্ষ-প্যারিস

বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে প্যারিসে চলমান সমাবেশে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার শান্তিপূর্ণ পরিবেশবাদী সমাবেশে কিছু বিশৃঙ্খলাবাদী দলের বিক্ষোভকারীরাও ঢুকে পড়ে। তারা অন্যদের সঙ্গে মিছিল করতে করতে হঠাৎ করেই রাস্তার পাশের দোকানপাট, ভবন ও গাড়ির জানালা ভাঙচুর করতে শুরু করে এবং রাস্তার ব্যারিকেডে আগুন লাগিয়ে দিতে থাকে।

এ ঘটনায় সমাবেশ এলাকা ও আশপাশে কঠোর নিরাপত্তার দায়িত্বে থাকা ফরাসি পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করে। ওই সময় প্যারিসে বিশাল নিরাপত্তা অপারেশনের অংশ হিসেবে ৭ হাজারের বেশি পুলিশ সদস্য রাস্তায় মোতায়েন ছিলেন।

বিবিসি জানায়, পুলিশ টিয়ার গ্যাস ছোড়া শুরু করলে বিশৃঙ্খলাবাদী বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালাতে থাকে। দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ থেকে বাঁচতে ওই সময় শিশু-কিশোরদের নিয়ে সমাবেশে অংশ নেয়া পরিবারগুলো র‌্যালি ত্যাগ করে সরে যায়।জলবায়ু সমাবেশ-সংঘর্ষ-প্যারিস

ফরাসি পুলিশের বিরুদ্ধে আগে থেকেই অতিরিক্ত সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। শনিবারের হামরা-পাল্টা হামলার পর সেখান থেকে শতাধিক মানুষকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।

ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও কঠোর পদক্ষেপের দাবিতে এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্তদের পেনশন নীতি সংস্কারের প্রতিবাদে জলবায়ু সমাবেশ প্রত্যেক দেশের সরকারের কাছ থেকে অনুমোদিত ছিল। প্যারিস সরকারও শান্তিপূর্ণ এই সমাবেশের অনুমতি দিয়েছিল।জলবায়ু সমাবেশ-সংঘর্ষ-প্যারিস

অন্যদিকে সরকারবিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনসহ অন্যান্য আন্দোলন কর্মসূচিগুলো ছিল অবৈধ, সরকারের অনুমতিবিহীন। সেসব আন্দোলনের বহু আন্দোলনকারী পরিবারবান্ধব ও উৎসবমুখর জলবায়ু সম্মেলনে ঢুকে যাওয়ার পরই সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘাত এবং ভাঙচুরের অধিকাংশ ঘটনার জন্যই পুলিশ দায়ী করেছে কালো স্কার্ফ, কালো সানগ্লাস এবং কালো হুডি বা মুখোশ পরা নৈরাজ্য সৃষ্টিকারী একদল আন্দোলনকারীকে। পুলিশের অভিযোগ, ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরাই তাদের হলুদ ও সবুজ পোশাকের বদলে কালো পোশাক পরে সমাবেশে যোগ দিয়েছিল।

Tags: জলবায়ু আন্দোলনজলবায়ু পরিবর্তনজলবায়ু পরিবর্তন মোকাবেলা
Previous Post

যে প্রশ্নে সাক্ষাৎকার ছেড়ে উঠে গেলেন ‘জোকার’

Next Post

রোনালদোর গোলে জুভেন্টাসের পথে ফেরা

Next Post

রোনালদোর গোলে জুভেন্টাসের পথে ফেরা

ফাইল ছবি

দেশকে জুয়াড়িদের হাতে তুলে দিচ্ছে সরকার: ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT