চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিতেও থাকুক তাদের অবদান

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:16 অপরাহ্ন 21, নভেম্বর 2018
in সম্পাদকীয়
A A

দেশের সবগুলো সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটিতে নানা আয়োজনে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস। দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি কামনা করে পালিত হয় দিবসটি।

অন্যান্য বছরগুলোর ধারাবাহিকতায় এবছর দিবসটির শুরু হয়, শিখা অনির্বাণে একাত্তরে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। পরে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানানো হয়।

আমরা জানি, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্যেই এইদিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। এরপর পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে এই বাহিনী। যাদের তৎপরতায় যুদ্ধে দ্রুত বিজয় অর্জিত হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে এই দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

মুক্তিযুদ্ধের সেই কঠিন সময়ে জন্ম নেয়া সশস্ত্র বাহিনী এখন অনেক পরিণত। নানাভাবে ব্যাপ্তি ও দক্ষতা বেড়েছে কয়েকগুণ। এরই মধ্যে আন্তর্জাতিকভাবেও মর্যাদার আসনে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ এবং অবদান পৃথিবীর অনেক বড় বড় দেশকেও ছাড়িয়ে গেছে।

গত কয়েক দশকের অগ্রগতিতে এরই মধ্যে সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক মানের বাহিনীতে রূপ দিয়েছে। যে কারণে সেনা, নৌ এবং বিমানবাহিনী নিয়ে গঠিত এ বাহিনী এখন আরো আধুনিক ও যুগোপযোগী।

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিষয়ে উপর জোর দিয়ে বলেছেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। কিন্তু, কেউ আমাদের দেশকে আক্রমণ করলে তাকে ছেড়ে দেয়া হবে না। এ জন্যই সশস্ত্র বাহিনীকে উপযুক্ত ও শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে।

আমরা মনে করি, একটি দেশের আধুনিক সশস্ত্র বাহিনী শুধু যুদ্ধের জন্যই প্রস্তত থাকে না, শান্তির বাজায় রাখতেও বড় ভূমিকা পালন করে।

Tags: নৌ বাহিনীবিমান বাহিনীসশস্ত্র বাহিনীসশস্ত্র বাহিনী দিবস
Previous Post

জোহরির বিরুদ্ধে ‘মি টু’ অভিযোগের প্রমাণ মেলেনি

Next Post

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

Next Post

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

রিয়ালে ফিরতে চান রদ্রিগেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT