চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তকে নিয়ে স্বপ্ন দেখছেন শ্রাবন্তী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

ঢাকার ‘বিক্ষোভ’ ছবিতে কলকাতায় চিত্রনায়িকা শ্রাবন্তীর কাজের খবর জেনে গেছেন সবাই। তবে নায়ক কে থাকবেন সেটি প্রথমে জানানো হয়নি। প্রযোজক, পরিচালক থেকে শুরু করে সবার মুখে এ নিয়ে কুলুট আঁটা। নায়কের রহস্য জানা না গেলেও গোপন সূত্রে এটুকু জানা গেছে, কলকাতায় শুরু হওয়া বিক্ষোভ সিনেমার শুটিংয়ে শ্রাবন্তীর সঙ্গে দেখা মিলেছে বাংলাদেশের শান্ত খানকে। কিছু স্থিরচিত্রও হাতে এসেছে!

১ সেপ্টেম্বর থেকে গোপনীয়তার মধ্য দিয়ে কলকাতায় ‘বিক্ষোভ’ ছবির শুটিং শুরু হয়। পরিচালক শামীম আহমেদ রনি জানান, শুরুর দিন স্থানীয় লোহিয়া হাসপাতালে একটি রাজনৈতিক দলের কার্যালয় বানিয়ে শুটিং শুরু হয়।

শান্ত খান, শ্রাবন্তী চ্যাটার্জি, রজতাভ দত্ত, জয়দীপ ব্যানার্জিসহ ৪২ জন অভিনয় শিল্পীর দল শুটিংয়ে অংশ নেন। ছবির মারপিট অংশের পরিচালক ছিলেন ‘সিংহাম’ খ্যাত রকি রাজেশ।

নাম প্রকাশ না করার শর্তে ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, ছবিতে শান্ত ও শ্রাবন্তী নায়ক–নায়িকা নন, তাদের ছাত্র–শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে। তবে দুজনের চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ।

কলকাতায় শুটিং শেষে পরিচালক রনি ও নায়ক শান্ত এখন মুম্বাইয়ে। সেখানে ছবির গানের শুটিং হবে।ছবিতে সানি লিওনের একটি গান থাকবে। সে গানটির শুটিং হবে ৯ সেপ্টেম্বর মুম্বাই। গানটি গেয়েছেন কোনাল।

মুম্বাই থেকে শুক্রবার সন্ধ্যায় শান্ত বলেন, ‘শ্রাবন্তীর মতো বড়মাপের অভিনয়শিল্পীর সঙ্গে প্রথমবারের মতো সিনেমায় পর্দা ভাগা ভাগি করার আনন্দটা অন্যরকম। অনেক কিছু শিখতে পারছি। শ্রাবন্তীও আমাকে ভীষণ সহযোগিতা করছেন।’

শ্রাবন্তী বলেন, ছবির গল্পটা ভালো লেগেছে, আনন্দ নিয়ে শুটিংও করছি। তিনদিন শুটিং করেছি মারামারি দৃশ্যের। শান্ত ছিল আমার সহশিল্পী। ওকে তো আমার বেশ সম্ভাবনাময় মনে হয়েছে। ভীষণ সিরিয়াসও। কিছু টিপসও দিয়েছি। মন দিয়ে শোনেছে। আমার বিশ্বাস মন দিয়ে কাজ করলে, বাংলাদেশ একজন ভালো নায়ক পাবে।

শ্রাবন্তী বাংলাদেশে সর্বশেষ ‘যদি একদিন’ নামের ছবিতে অভিনয় করেন। সেই ছবিতে তার বিপরীতে ছিলেন তাহসান খান। তার আগে যৌথ প্রযোজনার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

‘বিক্ষোভ’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিংকি খান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে।

Tags: কোনালতাহসানবিক্ষোভযদি একদিনলিড বিনোদনশান্তশ্রাবন্তীসানি লিওন
Previous Post

জনসচেতনতা তৈরী করবে তারকাদের সংগঠন ‘ভয়েস অব বাংলাদেশ’

Next Post

ত্রিদেশীয় সিরিজ খেলতে রোববার আসছে জিম্বাবুয়ে

Next Post

ত্রিদেশীয় সিরিজ খেলতে রোববার আসছে জিম্বাবুয়ে

বালিশ আর পর্দা কাণ্ডকে ‘ছিঁচকে’ কাজ বলছেন কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT