চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শানাকা ঝড়ের পর বোলিং তোপ, সহজ জয় কুমিল্লার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 11, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সহজ জয়ে বঙ্গবন্ধু বিপিএল শুরু করল কুমিল্লা ওয়ারিয়র্স। শের-ই-বাংলা স্টেডিয়ামে রাতের ম্যাচে তারা ১০৫ রানে হারিয়েছে ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সকে। ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নবির দল গুটিয়ে যায় একশর আগেই।

কুমিল্লা ওয়ারিয়র্স-১৭৩/৭, ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স-৬৮

ব্যাটিং ব্যর্থতার দিনে রংপুরের কেউই ধরতে পারেননি হাল। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিন ব্যাটসম্যান। দলটির আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ ১৩ রান করে ফেরেন সাজঘরে। আরেক ওপেনার নাঈম শেখ ১৭ রান করেন ২৭ বল খেলে। অধিনায়ক নবি করেন ১১ রান।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ১৪ ওভারে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় রংপুর।

আল-আমিন হোসেন নেন তিন উইকেট। সৌম্য সরকার ও সানজামুল ইসলাম দুটি করে, একটি করে উইকেট নেন মুজিব-উর-রহমান ও আবু হায়দার রনি।

টস হেরে ফিল্ডিং পাওয়া রংপুর রেঞ্জার্সের শুরুটা হয়েছিল দুর্দান্ত। রান আটকে রেখে প্রতিপক্ষের উইকেট তোলার প্রতিয়োগিতা চালান বোলাররা। শেষটায় হয়ে যায় সব ওলটপালট। অধিনায়ক দাসুন শানাকার ব্যাটিং ঝড়ে কুমিল্লা পেয়ে যায় বড় পুঁজি।

শ্রীলঙ্কান ব্যাটিং অলরাউন্ডার ৩১ বলে খেলেন ৭৫ রানের অপরাজিত ইনিংস। ছিল ৯টি ছক্কা ৩টি চারের মার।

১৫.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে তিন অঙ্ক ছোঁয়া দলটির ইনিংস শেষ হয় ১৭৩ রানে। শেষ দুই ওভারে আসে ৪৯ রান। ১২ বল একাই খেলেন শানাকা। মারেন ৮টি বাউন্ডারি।

১৯তম ওভারে বোলিংয়ে আসা মোস্তাফিজুর রহমানকে মেরেছেন টানা চার ছক্কা। চতুর্থ ছক্কাটি আছড়ে পড়ে গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদে। জুনায়েদ খানের করা শেষ ওভারে মারেন তিন ছক্কা ও এক চার।

সঞ্জিত সাহা, মোস্তাফিজ ও লুইস গ্রেগরি নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছে নবি।

রংপুর রেঞ্জার্সের দ্বিতীয় ম্যাচ শনিবার দুপুরে। প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Tags: ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সকুমিল্লা ওয়ারিয়র্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
Previous Post

অর্থ পাচার রোধে নীতিমালা, ৯ সদস্যের কমিটি

Next Post

টাঙ্গাইলে চালককে পুলিশের মারধর, প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ

Next Post

টাঙ্গাইলে চালককে পুলিশের মারধর, প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ

‘জয় বাংলা’ স্লোগান না থাকলে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল: কৃষিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT