চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাজনীন হত্যা: শহীদুলের মৃত্যুদণ্ড কার্যকর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 29, নভেম্বর 2017
in আদালত
A A

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাজনীন তাসনিম হত্যা মামলায় গৃহকর্মী শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার শহীদের মা এবং বুধবার দুপুরে ছোট ভাই মহিদুল ও তার স্ত্রী এবং খালাতো বোন কারাগারে এসে দেখা করে গেছেন।

চলতি বছরের ৫ মার্চ তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ আসামী শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ। এই রায়ের ফলে শহীদের মৃত্যুদণ্ড বহাল ছিলো।

২০১৬ সালের ২ আগস্ট শাজনীন হত্যা মামলায় শহীদুলের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। তবে আপিল বিভাগে খালাস পান চারজন। তারা হলেন, শাজনীনদের বাড়ির সংস্কারকাজের দায়িত্ব পালনকারী ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মইনুদ্দিন হাসান ও তার সহকারী বাদল, বাড়ির গৃহপরিচারিকা দুই বোন এস্তেমা খাতুন (মিনু) ও পারভীন।

১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাতে গুলশানে নিজ বাড়িতে খুন হন শাজনীন তাসনিম রহমান। ঘটনায় পরদিন শাজনীনের বাবা লতিফুর রহমান গুলশান থানায় মামলা করেন।

একই বছর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ ও হত্যা মামলা করে সিআইডি। ২০০৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালত শাজনীনকে ধর্ষণ ও খুনের পরিকল্পনা এবং সহযোগিতার দায়ে ছয় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করে।

তাদের আপিলের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২ আগস্ট শহীদুলের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। তবে খালাস পান অন্য চারজন। এরপর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন শহীদুল। সেখানেও আপিল খারিজ হওয়ায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Tags: ট্রান্সকম গ্রুপমৃত্যুদণ্ড
Previous Post

কুমিল্লার কাছে হেরে ঢাকার অপেক্ষা বাড়ল

Next Post

মালদ্বীপে পাচারকালে বিমানবন্দরে ৩২ জন উদ্ধার

Next Post
ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ এর সামনে ভিড় করে যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে পাচারকালে বিমানবন্দরে ৩২ জন উদ্ধার

অভিযুক্তের বিষপান করার মুহূর্তের ছবি, আদালত কক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে বিষপান করা সেই যুদ্ধাপরাধীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT