চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব-মাহিকে নিয়ে ছবি বানাতে চান মালেক আফসারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 19, মার্চ 2018
in বিনোদন
A A

মাস্টার মেকার মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটি গেল বছরের শেষ দিকে রীতিমত তোলপাড় ফেলে দেয়। ব্যবসায়িক সফলতার হিসেব এড়িয়ে, বলা যায় জায়েদ-পরী অভিনীত ওই ছবিটি ছিল বছরের অন্যতম আলোচিত ছবি। শুধু তাই নয়, আফসারীর নির্মাণ মুন্সিয়ানায় মুগ্ধ হয়েছিলেন দর্শক।

বর্তমানে এই নির্মাতা নতুন কোনো ছবি নিয়ে ফিরছেন কিনা জানার চেষ্টা করেছে চ্যানেল আই অনলাইন। মালেক আফসারী বলেন, সিনেমা করে খেতে হবে এমন চিন্তা আমার মধ্যে নেই। সিনেমা থেকে অনেক কিছু পেয়েছি। নতুন করে আমার চাওয়া পাওয়ার কিছু নেই।

তিনি বলেন, গতকাল রবিবার এক প্রযোজকের সঙ্গে আলাপ করলাম। তিনি ছবিতে বিনিয়োগ করতে চান। আমি বলেছি, ছবি বানাতে হলে বিগ কাস্টিং অথবা একেবারে নতুন মুখ নিয়ে কাজ করতে চাই। মালেক আফসারী বলেন, বিগ কাস্টিং বলতে আমি শাকিব খান ও মাহিকে নিয়ে ছবি বানাতে চাই। আর একটা ভালো সিঙ্গার দরকার।

যোগ করে তিনি বলেন, প্রযোজককে বলেছি, ওদের দুজন হলে ছবি বানাবো। নয়তো একদম নতুন একজোড়া মুখ নিয়ে কাজ করবো। মাঝামাঝি ধরনের শিল্পী নিয়ে কাজ করবো না। আমি এও জানিয়েছি, কারও শিডিউল নিতে পারবো না, যা করার আপনাকে (প্রযোজক) করতে হবে।

তাহলে নতুন এই প্রজেক্ট হওয়ার সম্বাবনা কতটুকু?-প্রশ্নে তিনি বলেন: হতে পারে। প্রযোজকের কোমর শক্ত। তিনি চাইলে হবে, আমি আমার বক্তব্য জানিয়েছি। বাকিটা প্রযোজকের ব্যাপার। মালেক আফসারী আরো বলেন, শাকিব খান ছাড়া যদি আরিফিন শুভ আমার ছবিতে কাজ করে, তবেও আমি ছবিটি করবো, ওর সঙ্গে মাহি থাকবে।

এদিকে, ‘অন্তর জ্বালা’ মুক্তির পর মালেক আফসারী পরিচালিত ‘এক কয়েদির ডায়েরি’ নামে নতুন ছবি নির্মাণের কথা শোনা গিয়েছিল। ওই ছবির শুটিং শুরু কথা ছিল এই বছরের প্রথমদিকে। কিন্তু শুটিং শুরু হয়নি। এ নিয়ে মালেক আফসারী বলেন: এই ছবি হবে কিনা আমার জানা নেই। এটা হতে পারে একটা স্টানবাজি! একটা পোস্টার বানাতে আর কত খরচ হয়? পোস্টার বানিয়ে ফেসবুকে ছেড়ে দিলাম, তো হয়ে গেল! আমি জানিনা এই ছবি হবে কিনা।

Tags: অন্তর জ্বালামালেক আফসারিমাহিলিড বিনোদনশাকিব খান
Previous Post

সু চি’র সঙ্গে মানবাধিকার নিয়ে আলোচনা করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Next Post

এমনভাবে ফিরে আসার কথা ছিলো না

Next Post
গত ১২ মার্চ কাঠমান্ডুতে ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে

এমনভাবে ফিরে আসার কথা ছিলো না

পুতিন কি হীরার আংটি চুরি করেছিলেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT