চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগের কমিটিকে দোষারোপ করলেন জায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
জায়েদ ও অন্য ব্যক্তি একত্রে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দুইবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার আগে কমিটির নেতৃত্বে সভাপতি ছিলেন শাকিব খান ও সাধারণ সম্পাদক অমিত হাসান।

আগের কমিটির সাধারণ সম্পাদক অমিত হাসানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেও সভাপতি শাকিব খানের বিরুদ্ধে নেই জায়েদের কোনো অভিযোগ!

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে জায়েদ খান বললেন, শাকিব ভাই খুব ভালো মানুষ। তার সময়ে সমিতির কিছু অনিয়ম থাকলেও তিনি এসবের মধ্যে ছিলেন না। শাকিব ভাই ব্যস্ত স্টার। সবসময় কাজের মধ্যে ডুবে ছিলেন। তাকে যা বোঝানো হতো তিনি আপন মনে তাই বিশ্বাস করতেন। তবে সাধারণ পদে থেকে অমিত হাসান অনিয়ম করেছেন।

জায়েদের অভিযোগ, ‘সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ সিনেমা মুক্তি না পেলেও অমিত হাসান টাকা নিয়ে সদস্যপদ দিয়েছেন। শাকিব ভাই নির্দোষ। অমিত হাসান এসব কিছু করেছেন।’

গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি অমিত হাসান বলেছেন, জায়েদ খানের কমিটি ১৮৪ জন শিল্পীর ভোটাধিকার বাতিল করেছে। তারা কি মাছ বিক্রি করেন? সেলুনে চাকরি করেন? চিত্রনায়িকা ইরিন জামান, শিমু ইসলাম কি মাছ বিক্রি করেন! সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে কোনো অন্যায় হয়নি। আমি কী অন্যায় করেছি, বলতে হবে। আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম। কোনো অন্যায় করিনি।

অমিত হাসানের এমন মন্তব্যের প্রেক্ষিতে জায়েদ খান বলেন, আমি অনেকগুলো নাম বলতে পারবো যারা একটাও সিনেমায় অভিনয় করেনি। তাদেরকে অমিত হাসান টাকা নিয়ে সদস্য পদ দিয়েছেন। আমি তো তাদের সদস্যপদ বাতিল করিনি। তারা সহযোগী সদস্য রয়েছে। তারা কমপক্ষে পাঁচটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলে মূল সদস্য করা হবে। অমিত হাসান এই চেয়ারটায় বসে অন্যায় করে গেছেন। এই অন্যায় আমি করবো না।

আসন্ন শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী জানুয়ারিতে। সেখানে আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নেবেন জায়েদ খান। তিনি বলেন, ‘ছোট থেকে সংগঠন বা নেতৃত্ব দেয়ায় আগ্রহ বেশি। এজন্য ছাত্র থাকাকালীন সংগঠন করেছি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম।

Tags: অমিত হাসানআওয়ামী লীগজাতীয়জাতীয় নির্বাচনজায়েদ খানরাজনীতিলিড বিনোদনশাকিবশাকিব খানশিল্পীশিল্পী সমিতিসভাপতিসাধারণ সম্পাদক
Previous Post

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ-বদলিতে ১৫ লাখ টাকা পর্যন্ত খরচ: টিআইবি

Next Post

খাদ্যের অপচয় এবং ক্ষতি হ্রাসের উপায় নিয়ে তরুণদের সংলাপ

Next Post
খাদ্য অপচয় রোধে তরুণদের সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্যের অপচয় এবং ক্ষতি হ্রাসের উপায় নিয়ে তরুণদের সংলাপ

পররাষ্ট্রমন্ত্রী কুইন্স পাবলিক লাইব্রেরীতে বাংলা কর্নার উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুইন্স পাবলিক লাইব্রেরীতে ’বাংলা কর্নার’ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT