চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের প্রতি কৃতজ্ঞ শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 পূর্বাহ্ন 05, নভেম্বর 2018
in বিনোদন
A A

সামাজিক যোগাযোগের মাধ্যম এখন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভালো-মন্দ ইমেজ তৈরি এবং প্রচারণাতেও বেশ সাহায্য করে। আমার ফ্যান ক্লাব যারা দেখাশোনা করেন, তারা আমাকে ভালোবেসেই করেন, নিঃস্বার্থভাবেই করেন। ভালো, খারাপ সবসময় তারা আমার পাশে ছিলেন। তাই আমার পক্ষ থেকে তাদের প্রতি রইলো অনেক ভালোবাসা।

ভক্তদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে চ্যানেল আই অনলাইনকে কথাগুলো বলছিলেন দেশের শীর্ষ চলচ্চিত্র তারকা শাকিব খান। সিনেমার বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এখন তুমুল জনপ্রিয় শাকিব খান। তার ভেরিফায়েড পেজে ফলোয়ার্স প্রায় ২৭ লাখ। এছাড়া শাকিবের ডাইহার্ট ভক্তদের তৈরি ‘শাকিব খান: কিং অব ঢালিউড’ নামে একটি অফিশিয়াল গ্রুপ রয়েছে।

সেই গ্রুপের সদস্য সংখ্যা মাত্র দেড় বছর যেতেই ৫ লাখ ছাড়িয়েছে। শাকিব খানের অফিসিয়াল এই ফ্যান ক্লাবটি দেখাশোনা করেন তার সারাদেশের কয়েকজন ভক্ত মিলে। তারা হলেন প্রিন্স মিফতাহ, আব্দুর রহমান, আহাদ রাজিব, ফয়সাল আহমেদ, জাহিদ হাসান, হাবিবুর, রাজন আহমেদ মৃধা, ফারহান আহমেদ, আরাফাত হোসেন অনিক, সায়েদ রেজা, মোঃ লিখন হোসেন, খান বিপুল, আপন আহমেদ।

শাকিব বলেন, ২৪ ঘণ্টাই তারা এই গ্রুপটি নিয়ে সজাগ থাকেন। ভালো ভালো বিষয় মানুষের সামনে তুলে ধরেন। শুধু তাই নয়, যখন আমার কোনো সিনেমা মুক্তি পায়, আমি দেখি তারা ছবি দেখে নিজেদের মতামত জানান। ছবি কোথায় কেমন চলছে এটা তুলে ধরেন। আমি নিজে এখান থেকে অনেক খোঁজ খবর পাই। তারা আমাকে সাপোর্ট করেন, এজন্য তাদের জন্য ভালোবাসা রইলো।

২০১৭ সালে এই গ্রুপটি খুলেছিলেন সিলেটের প্রিন্স মিফতাহ। যিনি শাকিবের খানের মস্ত বড় ভক্ত। সিলেট থেকে প্রিন্স বলেন, শাকিব ভাইয়াকে ভালোবেসেই গ্রুপ খুলেছিলাম। প্রতিদিন শত শত মানুষ গ্রুপে যুক্ত হতে চান। কিন্তু আমরা চেষ্টা করি শাকিব খানের প্রকৃত ভক্তদের যুক্ত করতে। সবচেয়ে বড়কথা হলো শাকিব ভাইয়ার ভক্তদেরকে এক প্লাটফর্মে রাখাই মূল উদ্দেশ্য ছিল, যাতে সহজেই শাকিব ভাইয়ার ছবিগুলোর প্রচারণা করতে পারি। এখন পাঁচ লক্ষ সদস্য গ্রুপে যুক্ত হয়েছেন। এটা সত্যি আনন্দের।

শাকিব খান নিজেও এই ফেসবুক গ্রুপের একজন সদস্য। বিষয়টি অবগত হয়ে তিনি বলেন, ফেক গ্রুপ বর্জন করে অফিসিয়াল এই গ্রুপে যুক্ত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সামনে আরো ভালো ভালো কাজ নিয়ে হাজির হচ্ছি। আমার অফিসিয়াল ফ্যান ক্লাব ও পেজে সবকিছুর আপডেট দেয়া হবে। এভাবেই সবাইকে পাশে চাই। লাভ ইউ অল।

Tags: চলচ্চিত্রলিড বিনোদনশাকিব খান
Previous Post

গুগলে যা হয়, আমাদের গ্রামে-গঞ্জেও তাই

Next Post

রানের বোঝা বাড়ছেই

Next Post

রানের বোঝা বাড়ছেই

কাদের সিদ্দিকী

আজই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন কাদের সিদ্দিকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT