চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব-দেবের পর জাহারা মিতুর নায়ক বাপ্পী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 10, জুন 2021
in বিনোদন
A A
জাহারা মিতু ও বাপ্পীর নতুন ছবি, দুই তারকার স্টাইলিশ লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উপস্থাপনায় এসে নজড় কেড়েছেন জাহারা মিতু। পরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দুই তারকা অভিনেতা শাকিব খান ও দেবের সঙ্গে ‘আগুন’ ও ‘কমান্ডো’ দুই ছবিতে নাম লিখিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন।

কোভিড ও আভ্যন্তরীণ কারণে ওই দুই ছবির শুটিং থেমে আছে। নতুন খবর হচ্ছে, শাকিব-দেবের পর জাহারা মিতুর নায়ক হচ্ছে বাপ্পী চৌধুরী। প্রথমবারের মতো তারা জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ‘যন্ত্রণা’ নামের একটি ছবিতে।

পরিচালনা করবেন অপূর্ব রানা। বাপ্পী আগে চূড়ান্ত থাকলেও নায়িকা হিসেবে যোগ দিলেন জাহারা মিতু। গত সপ্তাহে তিনি এ ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন। তবে পরিচালক রানা এ নিয়ে আপাতত কিছুই বলতে চাইলেন না।

কিন্তু চ্যানেল আই অনলাইনকে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, ‘যন্ত্রণা’ ছবিতে বাপ্পীর নায়িকা থাকছেন জাহারা মিতু। সূত্র জানায়, ইতোমধ্যে বাপ্পী-মিতু দুজনেই লুক সেট নিয়ে ফটোশুটও করেছেন। সূত্রটি আরও জানায়, সবকিছু ঠিক থাকলে বাপ্পী-মিতুর ‘যন্ত্রণা’র শুটিং শুরু হবে ২২ জুন থেকে।

জাহারা মিতু নিজেও ‘যন্ত্রণা’ ছবি নিয়ে এখনই কিছু বলতে চাইলেন না। তার কথা, এখনই কিছুই জানাতে চাই না। তবে আমি তিনটি ছবি করতে যাচ্ছি। প্রতিটি ছবি ভিন্ন মাত্রার। শিগগির জানাবো।

যন্ত্রণা ছবি প্রসঙ্গে পরিচালক জানান, নায়িকার নাম জানাতে আরও ক’দিন লাগবে। মিতুকে চুক্তিবদ্ধ করার বিষয়ে তিনি আপাতত কিছুই জানাতে চান না। বললেন, চমক হিসেবে থাকুক। এ মাসেই শুটিং শুরু হবে। দু একদিনের মধ্যে কাপ্তাইসহ টুরিস্ট এলাকাতে যাবো। শুনেছি, লকডাউনের কারণে ওইসব এলাকায় শুটিংয়ের অনুমতি নেই। অনুমতি পেলে এ মাসেই শুটিং হবে।

এদিকে আগুন ও কমান্ডোর শুটিং প্রসঙ্গে মিতু বলেন, আগুনের বিষয়টি পরিচালক জানেন, আর ‘কমান্ডো’র শুটিং হওয়ার কথা ছিলো ২৫ জুন থেকে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে কলকাতার আর্টিস্টদের সেটা সম্ভব হচ্ছে না বলে আপাতত পেছানো হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলেই শুটিং শুরুর কথা রয়েছে।

Tags: আগুনকমান্ডোকলকাতাকোভিডজাহারা মিতুদেববাপ্পী চৌধুরীমিতুযন্ত্রণালিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

জয়ের ৫৫ বলে ৮৫ রানের ইনিংসটাও হারের খাতায়

Next Post

সরকার পতনে ঐক্যবদ্ধ শক্তি প্রয়োজন: বিএনপি

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ মুখোশ পরা, সংবাদ সম্মেলনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার পতনে ঐক্যবদ্ধ শক্তি প্রয়োজন: বিএনপি

ঘোড়ার সাথে খেলছে শিশুরা বনজঙ্গলে, কক্সবাজারে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ঘোড়ার মৃত্যুর কারণ নিয়ে পাল্টাপাল্টি মত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT