চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানকে নিষিদ্ধ করা হয়নি: ফারুক

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
11:05 পূর্বাহ্ন 18, জুলাই 2017
in বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

চলচ্চিত্র থেকে শাকিব খানকে নিষিদ্ধ করা হয়েছে, এমন খবর প্রচার হয়েছে গণমাধ্যমে। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোটের আহ্বায়ক ও সোনালী দিনের জনপ্রিয় নায়ক ফারুক বললেন ভিন্ন কথা। চ্যানেল আই অনলাইনকে জানান, কাউকে নিষিদ্ধ করা হয়নি। নিষিদ্ধ করার এখতিয়ার কারও নেই।

ফারুক বলেন, ‘আমরা কাউকে নিষিদ্ধ করিনি। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬ সংগঠন তার সঙ্গে কাজ করবে না। কাউকে নিষিদ্ধ করার এখতিয়ার কারও না থাকতে পারে। কিন্তু তার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়ার অধিকার সবার আছে। চলচ্চিত্র পরিবারের ১৬টি সংগঠন শাকিব খানের সঙ্গে কাজ করবে না। সংগঠনের অধীনে থেকে কেউ যদি কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান চলচ্চিত্রের দুরবস্থা নিয়ে তিনি বলেন, ‘চলচ্চিত্রে জোয়ার ভাটা থাকে। মাঝে মাঝে খারাপ সময় আসে। এই সুযোগ নেয় নষ্ট মানুষেরা। যা চলচ্চিত্রশিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব। সরকারে কিছু মানুষ আছে যারা চলচ্চিত্রের উন্নতি চান। আবার সরকারের সাথে থাকা একটা অংশ চলচ্চিত্রের ভালো চায় না। নিজেদের স্বার্থে চলচ্চিত্রশিল্পকে ক্ষতি করতে যাদের বাধে না।’

ভালো গল্প, ভালো ছবি বানানোর মাধ্যমে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যাবে বলে তিনি মনে করেন।

শাকিব খানের সঙ্গে কাজ না করার সিদ্ধান্তের পরও শাপলা মিডিয়া শাকিব খানকে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ করেছে। ছবিগুলো পরিচালনা করবেন উত্তম আকাশ।

এ ব্যাপারে ফারুক বলেন, ‘যারা আমাদের শিল্পের ক্ষতি করছে, কলঙ্কিত করছে, যারা শিল্পকে বিক্রি করে দিতে চাচ্ছে। যে পরিচালক তাদের নিয়ে ছবি করতে যাবে, তার বিরুদ্ধে পরিচালকদের সংগঠন ব্যবস্থা নিবে। যে প্রযোজক লগ্নি করছে, তার বিরুদ্ধে প্রযোজকদের সংগঠন সিদ্ধান্ত নেবে। এভাবে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬ সংগঠন সিদ্ধান্ত জানিয়েছে, যে বা যারা শাকিব খানের সঙ্গে কাজ করবে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয় ২৫ জুলাই শুটিংয়ের আগেই সব কিছু সমাধান করা হবে। সে সম্ভাবনা আপাতত নেই বলে জানালেন চিত্রনায়ক ফারুক।

Tags: ফারুকশাকিব খান
Previous Post

পুরো একদিন ​শুধুই হুমায়ূন আহমেদ

Next Post

‘শিল্পকলা পদক’ পাচ্ছেন সাত গুণী শিল্পী

Next Post

‘শিল্পকলা পদক’ পাচ্ছেন সাত গুণী শিল্পী

চিকুনগুনিয়া

চিকুনগুনিয়া: মশা নিধনে থ্রিজি কীটনাশক ব্যবহারের তাগিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT