চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব আর অপুকে নিয়েই হবে ‘অপুর সংসার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 11, এপ্রিল 2017
in বিনোদন
A A
শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস

‘শাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়েই আমরা তৈরি করব “অপুর সংসার” ছবিটি। ওদের দুজনকে বাদ দিয়ে এই ছবি কোনো ভাবেই হবে না। আর দর্শকও তা গ্রহণ করবে না।’ বললেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু। ‘অপুর সংসার’ ছবিটি প্রযোজনা করবেন তিনি। গতকাল সোমবার বিকালে পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়।

এদিকে গতকাল রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে শাকিব খান অভিযোগ করেন, ‘বিরোধী পক্ষ তার কেরিয়ারের ক্ষতি করার জন্য অপুকে ব্যবহার করছে। অপুও তাদের সঙ্গে চক্রান্ত করছে। এই চক্রই “অপুর সংসার” নামে ছবির নাম নিবন্ধন করেছে। আগামী দুয়েক দিনের মধ্যেই দেখতে পাবেন এই ছবিতে কাকে নায়ক হিসাবে নেওয়া হবে। তখনই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।’

এই অভিযোগের ব্যাপারে খোরশেদ আলম খসরু বলেন, ‘শাকিবকে কেউ ভুল বোঝাচ্ছে। শাকিবের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। আমার প্রযোজনায় শাকিব এ পর্যন্ত ১৩টি ছবিতে অভিনয় করেছে। খুব গোপন সূত্রে জানতে পেরেছি, ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাকিব খান সেরা অভিনেতা হিসাবে মনোনীত হয়েছেন। ছবির নাম “আরও ভালোবাসব তোমায়”। এটাও আমার ছবি।’

খোরশেদ আলম খসরু দীর্ঘদিন যাবৎ​ চলচ্চিত্র প্রযোজনা, পরিবেশনা এবং চলচ্চিত্র–কেন্দ্রিক রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছেন। শাকিব খান আর অপু বিশ্বাসের বিয়ে, সন্তান আর পরবর্তিতে তা মেনে নেওয়া–না নেওয়া, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাস চলচ্চিত্রের এ সময়ের শীর্ষ জুটি। শাকিব খানের ওপর চলচ্চিত্রশিল্প অনেকটাই নির্ভরশীল। আমি মনে করি, যা ঘটেছে, তা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা কোনোভাবেই চাই না, তাদের কোনো সমস্যার কারণে চলচ্চিত্রশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হউক।’

এস এ হক অলিক পরিচালিত ‘আরও ভালোবাসব তোমায়’ ছবিতে শাকিব খান ও পরীমনি

শাকিব–অপুর ব্যক্তিগত ব্যাপারে প্রযোজক আর পরিচালকেরা কোনো হস্তক্ষেপ করবে কিনা—এ প্রসঙ্গে খোরশেদ আলম খসরু বলেন, ‘প্রয়োজন হলে অবশ্যই করব। যত দ্রুত সম্ভব, এটাকে স্বস্তির জায়গায় নিয়ে আসতে হবে। শাকিব আর অপুকেও বুঝতে হবে, তারা আর দশজনের মতো কোনো সাধারণ মানুষ নয়। অন্য কেউ যা করতে পারবেন, তা তারা করতে পারবে না, পারে না। দর্শকের মনে তাদের যে অবস্থান আছে, তাদের কর্মকান্ডের কারণে তা ধুলায় মিশে যাবে। তারা দুজনই দর্শকের মন থেকে মুছে যাবে।’

খোরশেদ আলম খসরু জানান, তার প্রযোজনায় শাকিব খান অভিনীত সুপারহিট ছবিগুলো হলো—‘লাস্ট টার্গেট’, ‘হটলাইন’, ‘দুই নাম্বার’, ‘কিং খান’, ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘হায় প্রেম হায় ভালোবাসা’ ও ‘আরও ভালোবাসব তোমায়’।

Tags: অপু বিশ্বাসশাকিব খান
Previous Post

মোস্তাফিজ বলে গেলেন, ‘আগের চেয়েও ভাল করতে চাই’

Next Post

মুফতি হান্নানের সঙ্গে দেখা করতে স্বজনদের ডেকেছে কারাকর্তৃপক্ষ

Next Post

মুফতি হান্নানের সঙ্গে দেখা করতে স্বজনদের ডেকেছে কারাকর্তৃপক্ষ

গৃহবধূকে গণধর্ষণ: লক্ষ্মীপুরে ৪ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT