চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের নতুন নায়িকা কে এই কোর্টনি কফি?

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
11:54 পূর্বাহ্ন 29, মার্চ 2022
in বিনোদন
A A
শাকিবের নতুন নায়িকা কোর্টনি কফি, সুন্দর ও মনোরম ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রাজকুমার’ নামে যুক্তরাষ্ট্রে নতুন ছবি করতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। হিমেল আশরাফের পরিচালনায় এ ছবির নায়িকা হতে যাচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে মহরত করেন শাকিব খান। জমকালো আয়োজনে ওই মহরত দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরাও!

এরপর থেকে ঢাকাই ছবির দর্শকদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই কোর্টনি কফি? কিভাবেই বা তিনি যুক্ত হলেন শাকিব খানের ছবিতে!

খোঁজ নিয়ে জানা যায়, কোর্টনি কফির জন্ম বেড়ে ওঠা নিউইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট।

শাকিব খানের বিপরীতে ‘রাজকুমার’ ছবির নায়িকা খুঁজতে গিয়ে নিউইয়র্কের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ হয় কোর্টনি কফির সঙ্গে। শাকিবের ‘রাজকুমার’র নায়িকা হওয়ার জন্য ৮৬ জন যোগাযোগ করেন।

তাদের প্রোফাইল দেখে প্রাথমিকভাবে ৪০জনকে অডিশনের জন্য ডাকা হয়। প্রাথমিক বাছাইয়ে থাকা ৪০ জন থেকে আবার অডিশনের মাধ্যমে ১০জনকে রাখা হয়।

সেই ১০জনের মধ্যে আবার টপ থ্রি’র নির্বাচন করা হয়। পরে গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিনয়, লুক, ডান্স সবকিছু যাচাই-বাছাই করে শেষ পর্যন্ত ‘রাজকুমার’ ছবির নায়িকা হিসেবে বাদামি চোখের স্বর্ণকেশরী কোর্টনি কফিকে চূড়ান্ত করা হয়।

কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্মে দ্য স্ট্রম, কারেন্টলি দ্য ডিবেট, এভেঞ্জিং এঞ্জেলস-এ প্রধান চরিত্রে অভিনয় করেন।

এছাড়া কোর্টনি কফি থিয়েটার এ মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি দ্য মিউজিক্যাল- অভিনয় করেছেন।

পরিচালক হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, কোর্টনি কফি একেবারে প্রফেশনাল আর্টিস্ট। শাকিব ও আমাদের গল্পের সঙ্গে তাকে উপযুক্ত মনে হয়েছে।

রাজকুমার ছবির মহরতে শাকিব খান বলেন, শুধু গ্রিনকার্ড নেয়ার জন্য আমেরিকাতে আসিনি। আমার যেটা আসল কাজ সেটাই করছি। এখানে যেহেতু পরিবেশটা আমার জন্য একেবারে নতুন, তাই সবকিছু গোছাতে কিছুটা সময় লাগছে। এতদিন যে স্বপ্ন দেখতাম এখন থেকে সেই স্বপ্নের পথে হাঁটা শুরু করলাম।

‘যতদিন আমার শক্তি সামর্থ্য থাকবে, বাংলা সিনেমাকে এগিয়ে নিতে ততদিন আপ্রাণ চেষ্টা করে যাবো।’

Tags: কোর্টনি কফিরাজকুমারলিড বিনোদনশাকিব খান
Previous Post

কারো সঙ্গে যুদ্ধ নয়, বাইরের শত্রু প্রতিরোধে সেনাবাহিনী: প্রধানমন্ত্রী

Next Post

ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন দেয়াতে ডাক্তার বরখাস্ত

Next Post
সালাইন ইনজেকশন হাতে ধরা, স্বাস্থ্যসেবা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিনের পরিবর্তে স্যালাইন দেয়াতে ডাক্তার বরখাস্ত

অ্যাঞ্জেল ডি মারিয়া আর্সেনালে খেলছেন, ফুটবল ম্যাচে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালের সবার সঙ্গেই সমস্যা ছিল ওজিলের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT