চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে নিয়ে গর্বিত মুনমুন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2018
in বিনোদন
A A

‘বাংলাদেশের একজন অন্যতম নায়ক শাকিব খান। এদেশের চলচ্চিত্রের ইতিহাসে শতবছর পরেও যদি কোনো তারকার নাম উঠে আসে, তবে শাকিব খানের নামই উঠে আসবে। সেজন্য বলবো, ‘আই মাস্ট বি প্রাউড অব হিম’।’

বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানকে এভাবেই মূল্যায়ন করলেন এক সময়েরর দর্শকপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। ‘সেন্স অব হিউমার’-নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত থেকে চিত্রনায়িকা মুনমুন তার দীর্ঘদিনের সহকর্মী শাকিবকে নিয়ে বলেন, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ১৪ টি সিনেমায় কাজ করেছি। এগুলোর মধ্যে ‘নাগিন সিরিজি’র তিনটি ছবি ছিল সুপার বাম্পার হিট।

শাকিবকে নিয়ে মুনমুন আরও বলেন, পর্দায় সেই শাকিব খান আর আজকের শাকিব খানের মধ্যে বিশাল পার্থক্য খুঁজে পাই। যখন তার সঙ্গে কাজ করতাম, বলতাম- শাকিব তুমি কিন্তু দিনদিন আরও সুন্দর হবা। বয়সের সঙ্গে সঙ্গে তোমার চেহারা আরও বিল্ডআপ হবে।

‘এই কথাটা শাকিব তার নির্বাচনের সঙ্গে আমাকে বলেছিল, মুনমুন তুমি কীভাবে বলেছিলা! আমি কথাটা মনে মনে ভাবি! মুনমুন বলেন, এখন শাকিবকে ভাবতে আমার গর্ব লাগে।’

শাকিব-মুনমুন জুটির ছবিগুলো হচ্ছে জানের জান, পাগলা বাবা, বিষে ভরা নাগিন, দুই নাগিন, বিষাক্ত নাগিন, নাটের গুরু, কসম বাংলার মাটি, ভণ্ড ওঝা, বোবা খুনি, যুদ্ধে যাবো, খল নায়কা, গুরুদেব, স্ত্রীর মর্যাদা, লাট্টু কসাই।

নিজের চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে মুনমুন সেই অনুষ্ঠানে আরো জানান, তিনি প্রায় ৮০ টি সিনেমায় কাজ করেছেন। এসব ছবির মধ্যে ৫০ টির মতো ছবি সুপারহিট হয়েছিল। ১৯৯৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত চলচ্চিত্রে তিনি ডমিনেট করতেন। সেসময় মৌসুমি, শাবনূরের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতেন!

এক সময়কার ব্যস্ততম নায়িকা মুনমুন বর্তমানে পাঁচটি সিনেমায় কাজ করছেন। তার মুখ থেকে জানা যায় ছবিগুলো হলো দুই রাজকন্যা, রাগী, তোলপাড়, কাশার থালায় রুপালী চাঁদ, পাগল প্রেমিক।

Tags: চিত্রনায়িকা মুনমুনরাগীরাজকন্যালিড বিনোদনশাকিব খান
Previous Post

আর্জেন্টাইনদের স্বপ্ন দেখাচ্ছেন এক ‘যাযাবর’

Next Post

গোলযোগ তৈরির চেষ্টা করছে বিএনপি: তোফায়েল

Next Post
বিএনপি

গোলযোগ তৈরির চেষ্টা করছে বিএনপি: তোফায়েল

সুষ্ঠু নির্বাচন না হলে আওয়ামী লীগও নিরাপদ নয়: মঈন খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT