চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকা, শাকিরির উদযাপনে ‘গণহত্যার জবাব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 23, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

সার্বিয়াকে ১-২ গোলে হারিয়ে জাতীয় প্রতীক দিয়ে আলেবনিয়দের নির্বিচারে হত্যার স্মৃতি স্মরণ করেছেন সুইজারল্যান্ডের দুই খেলোয়াড় গ্র্যানিট শাকা এবং শাকিরি।

সুইজারল্যান্ডের এই দুই খেলোয়াড় জাতিগতভাবে আলবেনিয়ান। তাদের বাবা-মা বলকান যুদ্ধের সময় নিজেদের দেশ আলবেনিয়া ছেড়ে শরণার্থী হিসেবে সুইজারল্যান্ডে আশ্রয় নেয়। ১৯৯২ থেকে ৯৫ সাল পর্যন্ত চলা বলকান যুদ্ধে শক্তিশালী সার্বিয়ান সেনাবাহিনী নিরীহ আলেবনিয়দের নির্বিচারে হত্যা করে। শুক্রবার সেই সার্বিয়ার সাথেই খেলা ছিল সুইজারল্যান্ডের।

শাকা, শাকিরি গোল করার পর দুই হাত ক্রস করে ঈগল পাখির মতো চিহ্ন দেখান। যেটি আলবেনিয়ান জাতীয় পতাকায় থাকে। দুই হাতের দুই বৃদ্ধ আঙুল দুটি ইগল পাখির মাথাকে বোঝায়। অন্য আঙুলগুলো পাখা নির্দেশ করে। এই প্রতীক দিয়ে তারা বুঝিয়েছেন, নির্বিচারে হত্যা করার পরও আমরা মাথা তুলে বেঁচে আছি। শুধু তাই নয়, ঈগল পাখির মতো উড়ে বেড়াচ্ছি বিশ্বমঞ্চে।

পিছিয়ে বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে সমতায় ফেরে সুইজারল্যান্ড। শাকা ২৫ গজ দূর থেকে সবাইকে অবাক করে চকিত শট নেন। ওই গতির শট গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না।

দ্বিতীয় গোলটি আসে ৯০ মিনিটের সময়। শাকিরি বল নিয়ে একা একা বেশ খানিকটা পথ উঠে আসেন। লেগে থাকা ডিফেন্ডারকে বিট করে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন তিনি।

ম্যাচের পর শাকিরি অমন উদযাপন নিয়ে কিছু বলতে চাননি, ‘এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। ফুটবলে আবেগ থাকবে। আমি যা করেছি সেটা শুধু আবেগ। এ বিষয়ে আমরা মুখে কিছু বলতে চাই না।’

শাকিরির জন্ম কসোভোতে। আলবেনিয়ার অনেক মানুষ সেখানে বসবাস করেন। এই অঞ্চলটি সার্বিয়ার সাবেক একটি প্রদেশ। ২০০৮ সালে তারা স্বাধীন হয়। সার্বিয়া কসোভোর স্বাধীনতা এখনো মেনে নেয়নি। দুই দেশের মধ্যে এখনো উত্তপ্ত পরিস্থিতি।

শাকার পরিবারও কসোভোর। তারাও এক সময় আলবেনিয়ায় চলে আসে। তার ভাই আলবেনিয়ার জাতীয় দলে ফুটবল খেলেন।

Tags: বিশ্বকাপ সর্বশেষসার্বিয়া-সুইজারল্যান্ড
Previous Post

তপ্ত কড়াইয়ে ‘ভিএআর’ প্রযুক্তি

Next Post

মেসিদের দায়িত্ব ছাড়ছেন সাম্পাওলি

Next Post

মেসিদের দায়িত্ব ছাড়ছেন সাম্পাওলি

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের ৭ ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT