চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাওনের অন্যরকম ‘হেরে যাওয়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 17, ডিসেম্বর 2017
in তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
শাওন

বিজয় দিবসের পুরো দিনটা দেশের গান শুনেই কাটিয়ে দিতে চেয়েছিলেন জনপ্রিয় অভনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। পাশে ছিল তার দুই সন্তান। মায়ের বাড়ির বিছানা থেকে খানিক দূর থেকে ভেসে আসা দেশের গানগুলো তার কাছে পৃথিবীর মধুরতম গানগুলোর মতোই মনে হচ্ছিল।

সে আশাতেই ইউটিউবে একেরপর এক দেশের গান শুনতে বসেন তিনি। হঠাৎ ভুল উচ্চারণ ও বিকৃত সুরে গাওয়া একটি গান তার সারাদিনের আনন্দে ভাঁটা আনে। শাওন মনে করেন এভাবেই হেরে যাচ্ছে শুদ্ধ জিনিসগুলো।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হয়েছে, ‘আজকের সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। মা’র বাড়ির বিছানায় পৃথিবীর মধুরতম গানগুলোর মধ্যে একটি শুনে আমার ঘুম ভাঙল-
“জন্ম আমার ধন্য হলো মা গো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো…”

আমি অলস চোখে তাকিয়ে দেখি আমার দু’পাশে দুইপুত্রের ঘুমন্ত কোমল মুখ। আমি তাদের ঘুম ভাঙালাম। এর মধ্যে আগের গান শেষ হয়ে চলছে-
“একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার…”

এই সময়ের ব্যস্ত নগরীতে বিজয় দিবস, স্বাধীনতা দিবসে এখনও কেমন যেন পাড়া মহল্লার মত অনুষ্ঠান হয়, সকাল থেকে মাইকে দেশের গান বাজতে থাকে। কি-যে ভালো লাগে..! আমি পরবর্তী গানের জন্য অপেক্ষা করছি… শুরু হলো শিল্পী শাহনাজ রহমতুল্লাহ’র কিন্নরকণ্ঠ- “একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়
যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়…”

আমি ঘরের জানালা খুলে দিলাম। আয়োজন করে দেশের গান শোনা হয়না কতদিন..! পুত্রদ্বয় নাস্তা খেতে খেতে গান শুনছে। ছোটজন বললেন-
“মা আমি ‘বাংলাডেশ’এর একটা গান শিখেছি স্কুলে- পূর্ব ‘ডিগন্তে’ সূর্য উঠেছে ‘ড়ক্তলাল’ ‘ড়ক্তলাল’ ‘ড়ক্তলাল’…”
বড়পুত্র খিলখিলিয়ে হেসে উঠল। “মা তোমার মনে আছে ছোটবেলায় যে আমি গান গাইতাম- মুক্তির মন্দির ‘সুপান’তলে কত প্রাণ হলো ‘বুলিডান’… লেখা আছে অশ্রুজলে…”

আহা তাইতো..! মাত্র আড়াই বছর বয়সে তার বাবার প্রিয় গানটি শিখে ফেলেছিল সে। তারপর একা একা খেলত আর এই গানটি গাইতো।
সেই মুহূর্তে মাইকে চলছিল আরেকটি মধুর গান-
“একতারা তুই দেশের কথা বল রে এবার বল
আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল…”

একের পর এর দূর থেকে ভেসে আসা গুলশান ১ এর কোনও এক নাম না জানা সংগঠনের মাইকে বাজানো দেশের গান শুনতে থাকলাম আমরা। অনুভব করলাম…শিহরিত হলাম…
“বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি”,
“মা গো ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে”,
“ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা”,
“মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”,
“হায়রে আমার মন মাতানো দেশ…”,
“ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সূধায় হৃদয় আমার যায় জুড়িয়ে”,
“এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না”,
“সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি”,
“এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না…”
দুপুরের পর কেমন যেন নেশা ধরে গেল। ইউটিউব খুলে বসলাম.., আজ কেবল দেশের গান শুনে দিন পার করবো… হঠাৎ এবারের বিজয় দিবস কে উপলক্ষ্য করে তৈরী করা একটি গান চোখে পড়ল। আমি আগ্রহ নিয়ে শুনতে শুরু করলাম। গানের শিরোনাম- ‘জিতছি’..!!!
“জিতছি… জিতছি…
জিতছি দেখে গাইতে পারি নিজের দেশের গান
জিতছি আমি হলে দেখা বাংলা ‘মুভি’র বান”
চার পাঁচ লাইন শুনে আমার সারাদিনের কোমল মায়াময় সুখ কেমন যেন ‘অ-সুখে পরিণত হলো… বাংলা নাটকে এবং দু’একটি সিনেমার ‘খাইছি’, ‘পড়ছি’, ‘করছি’ এইসব তথাকথিত আধুনিকতায়(!) তাও অভ্যস্ত হবার চেষ্টায় ছিলাম। কিন্তু বাঙালী জাতির মহান মুক্তিযুদ্ধের বিজয়কে ‘জিতছি’ বলে অবহিত করা গান..! মেনে নিতে এতো কষ্ট হচ্ছে কেন..?
আসলে আমি চিরকাল ‘খ্যাত’ই রয়ে গেলাম…

– ১৬ ডিসেম্বর ২০১৭

(‘জিতছি’ গানের লিংক দিতে চাই না। কেউ শুনতে চাইলে ইউটিউবে পাবেন।)

শাওনের স্ট্যাটাস
শাওনের ফেসবুক স্ট্যাটাস
Tags: বিজয় দিবসমেহের আফরোজ শাওন
Previous Post

ভূমিধসে বিধ্বস্ত চিলির দক্ষিণাঞ্চল

Next Post

এখন থেকে মাহের কোরিয়ায় ‘জয় বাংলা’ বলবে

Next Post
ছোট ছেলে কোরিয়ায় জয় বাংলা বলছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন থেকে মাহের কোরিয়ায় ‘জয় বাংলা’ বলবে

মাঠে ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠেই ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT