চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিকল্প সড়ক ব্যবহার করতে ডিএমপি’র আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 13, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় নির্বিঘ্নে যানবাহন চলাচলের লক্ষ্যে বিকল্প সড়কে যানবাহন চলাচলের জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সকল প্রকার সার্ভিস ট্রান্সপোর্ট (বাস-ট্রাক, হিউম্যান হলার ও থ্রি হুইলার ইত্যাদি), রিক্সা, রিক্সা-ভ্যান মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১ নম্বর ক্রসিং পর্যন্ত) বাদ দিয়ে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করা হলো।

যে সব যানবাহন আশুলিয়ার দিক থেকে বেড়িবাধ দিয়ে মিরপুরের দিকে আসবে, সেসব যানবাহন নবাবেরবাগ ক্রসিং থেকে বামে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করবে। যে সব যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সেসব যানবাহন টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম রোড ব্যবহার করবে। যেসব যানবাহন মিরপুর-১০ নম্বর হতে গাবতলী’র দিকে যাবে, সেসব যানবাহন মিরপুর-১ নম্বর দারুসসালাম রোড হয়ে টেকনিক্যাল মোড় হয়ে যাবে।

নাগরিকদের যানবাহন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় ডিএমপি’র পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

Tags: ডিএমপিঢাকা মহানগর পুলিশশহীদ বুদ্ধিজীবী দিবস
Previous Post

ওআইসি সম্মেলনে আমেরিকা-ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ, হুঙ্কার

Next Post

বছরজুড়ে গুগল সার্চের আলোচিত ১০

Next Post
গুগল সার্চ

বছরজুড়ে গুগল সার্চের আলোচিত ১০

সাংবাদিক মোরছালীন বাবলার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT