চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পর্যায়ে শহীদ জোহা দিবস পালনের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2018
in বাংলাদেশ, শিক্ষা
A A

সুব্রত গাইন: আজ ১৮ ফেব্রুয়ারি, শহীদ জোহা দিবস। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা এদিন পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হন।

১৯৬৯ সালে সারাদেশ তখন গণঅভ্যুত্থানের অন্দোলনে উত্তাল। নিজেদের অধিকার আদায়ে সবাই সোচ্চার। সব জায়গায় অন্দোলনের অগ্নিশিখা দাউদাউ করে জ্বলছে। এরই মধ্যে ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা গণঅভ্যুত্থানের আন্দোলনে মাঠে নামে। সেই আন্দোলনে সেনাবাহিনী হামলার ছক কষে।

ছাত্রদের সেনাবাহিনীর গুলি থেকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে দিতে দ্বিধাবোধ করেননি শহীদ ড. শামসুজ্জোহা। তখন তিনি বলেছিলেন, কোন ছাত্রের গায়ে একটা গুলি লাগার আগে, সেই গুলি যেন তার গায়ে লাগে। তার সেই কথা জীবন দিয়ে প্রমাণও করে গেছেন। সেনাবাহিনী কোন ছাত্রের গায়ে গুলি করার আগেই আত্মত্যাগী শামসুজ্জোহা বুক পেতে দেন।

গণঅভ্যুত্থানের প্রাক্কালে ড. জোহাকে নির্মমভাবে হত্যা করা হলে গণঅভ্যুত্থান আরো বৃহৎ আকার ধারণ করে। আর এরই ধারাবাহিকায় বাঙালিরা অন্দোলন করার শক্তি ও একাত্তরের মুক্তিযুদ্ধে নিজেদের আত্মহুতি দেওয়ার জন্য পিছপা হয়নি। তার অনুপ্রেরণার ফলে ত্বরান্বিত হয় স্বাধীনতার আন্দোলন।

১৮ ফেব্রুয়ারি ড. শামসুজ্জোহার মৃতুর পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবসটি শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে। তবে তার মৃত্যুর ৪৮ বছর পেরিয়ে গেলেও দিবসটি ঘোষণা করা হয়নি জাতীয় পর্যায়ে। মর্যাদা পায়নি জাতীয় শিক্ষক দিবস হিসেবে। এতে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। বিভিন্ন সময় ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি উঠলে তা আজও বাস্তবায়ন হয়নি।

দিবসটি উপলক্ষে ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয়ের হলগুলো বিভাগ, রাজনৈতিক, সাংস্কৃতি সংঠন গুলো থেকে র‌্যালি বের করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান, সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ ও রেজিস্ট্রার এম এ বারীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ সকাল ৬টা ৪৫ মিনিটে শহীদ ড. জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন।

এরপর শহীদ শামসুজ্জোহা হল সহ অন্যান্য আবাসিক হল, বিভিন্ন বিভাগ, পেশাজীবী সমিতি ও ইউনিয়ন, এ্যালামনাই এসোসিয়েশন প্রভাতফেরিসহ শহীদ জোহার সমাধি ও স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে।

জাতীয় পর্যায়ে জোহা দিবস পালন এবং তার স্মরণে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ আরো অন্যান্য সংঠন। এর মধ্যে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত, শহীদ শামসুজ্জোহা হলে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন, রাবি সাংবাদিক সমিতির মুক্ত আলোচনা সভা।

এছাড়াও এ দিন দর্শকদের জন্য বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

Tags: জোহা দিবসড. শামসুজ্জোহারাজশাহী বিশ্ববিদ্যালয়শহীদ বুদ্ধিজীবী
Previous Post

সার্টিফায়েড কপি না পাওয়ায় ‘কারো’ ইশারা দেখছে বিএনপি

Next Post

‘সাত ভাই চম্পা’ মেগা টিভি সিরিজটি হিট হবেই: তারানা হালিম

Next Post

'সাত ভাই চম্পা' মেগা টিভি সিরিজটি হিট হবেই: তারানা হালিম

ফাইল ফটো

ঋণের সুদ ফের দুই অংকে, উদ্বিগ্ন ব্যবসায়ীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT