চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ আসাদের ত্যাগে গণঅভ্যুত্থান পেয়েছিলো নতুন গতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 20, জানুয়ারি 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শহীদ আসাদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ আসাদ দিবস আজ। ৬৯’এর গণঅভ্যুত্থান চলাকালে স্বৈরাচার আইয়ুববিরোধী আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে আজকের এই দিনে প্রাণ হারিয়েছিলেন সেসময়ের ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। ‘শহীদ আসাদ’ নামেই যিনি বেশি পরিচিত। আসাদের মৃত্যুতে গণঅভ্যুত্থান পেয়েছিলো এক নতুন গতি।

শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে গণতন্ত্র সুসংহত করার প্রত্যয় জানিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

বাঙালির জাতীয় জীবনে তাৎপর্যপূর্ণ দিনগুলোর মধ্যে অন্যতম শহীদ আসাদ দিবস। ১৯৬৯ এর ২০ জানুয়ারি ১১ দফা দাবি নিয়ে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে রাজপথে নেমেছিলো ছাত্ররা। ছাত্রনেতা আসাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করে শহীদ মিনার পেরিয়ে ঢাকা মেডিকেলের গেটে আসতেই পুলিশের গুলিতে শহীদ হন আসাদ। আসাদের মৃত্যুকে কেন্দ্র করে ফুসে ওঠে বাংলার মানুষ। পতন ঘটে স্বৈরাচার আইয়ুব সরকারের।

গণতান্ত্রিক মুক্তির জন্য শহীদ আসাদের অবদান বিভিন্ন আন্দোলনে অনুপ্রেরণা যুগিয়েছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদ আসাদ আগামীতেও প্রেরণা হয়ে থাকবে, শ্রদ্ধা জানিয়ে এমন কথা বলেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

গণমানুষের অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে রাজপথে প্রাণ দিয়েছিলো আসাদ, সেই চেতনা ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা।

শহীদ আসাদের পুরো নাম মোহাম্মদ আমানুল্লাহ আসাদুজ্জামান। ১৯৪২ সালের ১০ জুন নরসিংদী জেলার শিবপুর থানার ধানুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

Tags: শহীদ আসাদশহীদ আসাদ দিবস
Previous Post

মক্কা-মদিনায় আলি ফজল

Next Post

সামরিক ও বেসামরিক প্রশাসনকে একসাথে কাজ করতে সেনাপ্রধানের আহ্বান

Next Post
বাংলাদেশ সেনাপ্রধান সামরিক ও বেসামরিক প্রশাসনকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সামরিক ও বেসামরিক প্রশাসনকে একসাথে কাজ করতে সেনাপ্রধানের আহ্বান

প্রধান বিচারপতি সস্ত্রীক করোনা আক্রান্ত, স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

সস্ত্রীক করোনা আক্রান্ত প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT