চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদুল আলম সাচ্চুর নির্দেশনায় পাপি মনার দুই গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 29, আগস্ট 2018
in বিনোদন
A A

অভিনেতা হিসেবে সবাই এক নামে চেনেন তাকে। ছোট পর্দা ও বড় পর্দায় সমান উপস্থিতি তার। বলছিলাম অভিনেতা শহীদুল আলম সাচ্চুর কথা। সম্প্রতি যাকে বেশ কয়েকটি মিউজিক ভিডিও পরিচালনা করতে দেখা গেছে। এরমধ্যে ‘শেখ হাসিনা ও বাংলাদেশ’ নামের একটি গানের ভিডিও তৈরি করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। আর এবার তরুণ শিল্পী পাপি মনার গাওয়া দুটি গানের মিউজিক ভিডিও করলেন শহীদুল আলম সাচ্চু।

গেল ঈদুল আযহা উপলক্ষ্যে পাপি মনার গাওয়া ‘আজ উল্লাসে ঐ চাঁদ হাসে’ শিরোনামের একটি গানের ভিডিও তৈরি করেন শহীদুল আলম সাচ্চু। গানটি ঈদের আগেই ‘সুর তাল’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। এরপর ‘বসতে চাইলে বস’ শিরোনামে আরো একটি একই ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পায়। এই গানটিরও ভিডিও তৈরি করেছেন শহীদুল আলম সাচ্চু।

পাপি মনার গাওয়া ‘আজ উল্লাসে ঐ চাঁদ হাসে’ গানটির কথা ফয়সাল রাব্বিকিন, সুর ও সংগীতে ছিলেন আবিদ রনি এবং ‘বসতে চাইলে বস’ গানটির কথা জুয়েল মাহমুদ। সুর করেছেন জুয়েল মাহমুদ ও পাপি মনা।

ভুল, চাঁদের নীচে দাঁড়াই, নিজে মানুষ, এখন আমি একাই ঘুরে বেড়াই এবং বেঁচে থাকো বাংলাদেশ এর মতো গান করে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তরুণ শিল্পী পাপি মনা। সম্প্রতি প্রকাশ পাওয়া দুটি গান নিয়ে উচ্ছ্বসিত এই শিল্পী বলেন, ঈদকে কেন্দ্র করে দুটি গানের ভিডিও তৈরি করে দিয়েছেন সাচ্চু ভাইয়ের মতো গুণী মানুষ। প্রথমে তাকে ধন্যবাদ জানাই। আজম বাবু ভাইকে ধন্যবাদ, তিনি অতি যত্ন ও গুরুত্বের সাথে ‘বসতে চাইলে বস’ গানটির মিক্সিং করে দিয়েছেন। এই গানটির জন্য জুয়েল মাহমুদ ভাইয়ের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। এছাড়া ঈদের গানটির জন্য ফয়সাল রাব্বিকিন ও আবিদ রনি ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।

মৌলিক গান করে যাওয়া এই শিল্পী আরো জানান, গানের সাথেই আমার বসবাস। লাভ ক্ষতির হিসেব জানি না, মায়ের আশির্বাদ আমার সঙ্গে আছে। গান করেই জীবন কাটিয়ে দিতে চাই। ভবিষ্যতেও মৌলিক গানই করে যেতে চাই। ইতিমধ্যে বেশ কয়েকটি সলো গানের কাজ চলছে। এ বছরই রিলিজ দেয়ার চেষ্টা থাকবে। সবাই পাশে থাকলে সামনে আরো ভালো কিছু হবে বলেই বিশ্বাস করি।
বসতে চাইলে বস:

আজ উল্লাসে ঐ চাঁদ হাসে:

Tags: পাপি মনামিউজিক ভিডিওশহীদুল আলম সাচ্চু
Previous Post

গণমাধ্যমে অবহেলিত চট্টগ্রামের অপার সম্ভাবনা

Next Post

জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করল মিয়ানমার

Next Post
রোহিঙ্গা

জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করল মিয়ানমার

বিমসটেক

বিমসটেক সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT