চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহিদ মিনার থেকে সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:10 অপরাহ্ন 03, আগস্ট 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জনতা সমাবেশে বক্তা ভাষণ দিচ্ছেন, অনেক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবার সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা দিয়েছেন। শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

সেসময় নাহিদ ইসলাম বলেন: বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা হয়েছে। নারী-শিশু-ছাত্র-শিক্ষক-শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি।  সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র-জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ চালিয়েছে। তাই ছাত্র-শিক্ষক-শ্রমিক-মজুরসহ আপামর জনগণ মনে করছেন এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়। আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি।

একই সাথে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সেনাবাহিনীসহ নিরাপত্তাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণকে সমর্থন দিন।

সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাগাতার কর্মসূচি শুরু করে গত ১ জুলাই থেকে। ১৬ জুলাই আন্দোলন সহিংস রূপ নেয়। সারা দেশে ছড়িয়ে পড়া এই আন্দোলনে আড়াই শতাধিক মানুষ নিহত হন, যাদের বড় অংশ শিক্ষার্থী। আহত হন হাজার হাজার মানুষ। নাশকতায় ক্ষয়ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকার।

এই আন্দোলনে গোটা দেশ স্থবির হয়ে পড়ে। দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সরকার। তবে আন্দোলনকারীরা নয় দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন।

শনিবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের প্রতি আলোচনার আহ্বান জানিয়েছেন। তাদের জন্য গণভবনের দরজা খোলা বলেও জানিয়েছেন তিনি। তবে আন্দোলনকারীরা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, এখন আর আলোচনার সুযোগ নেই।

Tags: এক দফাকোটা সংস্কার আন্দোলনবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসরকার
Previous Post

ছাত্র আন্দোলনে ইউনিসেফের শিশু মৃত্যুর প্রতিবেদন বিষয়ে যা বলেছে সরকার

Next Post

সংগীতশিল্পীদের নামতে এতোদিন লাগলো কেন?

Next Post
সংগীতশিল্পীদের নামতে দীর্ঘ সময় লাগার কারণ নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতশিল্পীদের নামতে এতোদিন লাগলো কেন?

জনপ্রশাসনমন্ত্রী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তপ্ত পরিস্থিতিতে সাধারণ ছুটির ঘোষণা হয়নি: জনপ্রশাসনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT