চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহিদুল আলমের মুক্তি চান টিউলিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 অপরাহ্ন 28, আগস্ট 2018
in বাংলাদেশ
A A
টিউলিপ সিদ্দিক

কারাগারে আটক আলোকচিত্রী ও দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।

যুক্তরাজ্যের অন্যতম জাতীয় গণমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

টাইমস জানায়, হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, শহিদুল আলমকে বাংলাদেশ সরকারের গ্রেপ্তারের বিষয়টি খুবই পীড়াদায়ক এবং অবিলম্বে তাকে ছেড়ে দেয়া উচিত।

গত ৫ আগস্ট গ্রেপ্তারের পর থেকেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোসাংবাদিক শহিদুল আলমকে গ্রেপ্তারের নিন্দা ও তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আসছিলেন নোবেল বিজয়ী, চিত্র পরিচালক, অভিনয়শিল্পী, চিত্রশিল্পী, লেখক, সাহিত্যিক থেকে শুরু করে ব্যবসায়ী ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। টাইমসের ভাষায়, এবার তাদের বক্তব্যের সঙ্গে এই ব্রিটিশ এমপিও যোগ দিলেন।শহিদুল আলম-টিউলিপ সিদ্দিক

পত্রিকাটি জানায়, টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশকে নিজ নাগরিকদের সঙ্গে অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ন্যায়বিচার করতে হবে। তিনি আরো বলেন, ‘আমি আশা করব আমাদের পররাষ্ট্র দপ্তর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখা এই দেশটির (বাংলাদেশ) কাছে কঠোর শর্ত উল্লেখ করে বার্তাটি পৌঁছে দেবেন’।

এর আগে গত সপ্তাহে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও স্যার রিচার্ড ব্র্যানসন, শ্যারন স্টোন, রিচার্ড কার্টিস এবং ডেসমন্ড টুটুর মতো স্বনামধন্য বহু ব্যক্তিত্বের সঙ্গে সুর মিলিয়ে শহিদুল আলমের মুক্তি দাবি করেন বলে জানায় টাইমস।

Tags: আলোকচিত্রী শহিদুল আলমলিড নিউজশহিদুল আলম
Previous Post

সুনামগঞ্জে বিদ্যুতবিহীন গ্রাম

Next Post

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

Next Post

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি: নুরুল ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT