চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহিদউদ্দিনের স্বপ্নের ছাদ কৃষি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 পূর্বাহ্ন 03, মার্চ 2016
in কৃষি
A A

তরুণ ব্যবসায়ী শহিদউদ্দিন আহমেদের স্বপ্নের ছাদকৃষি। ঠিক তার একার নয়, বলা যেতে পারে তার গোটা পরিবারের এক স্বপ্নক্ষেত্র এটি। ঘরের ভেতরের চেয়ে বেশি আয়োজন ছাদে। বাসার ছাদটিকে এভাবে সাজানো সত্যিই কঠিন। বোঝা যায়, এখানে রয়েছে আলাদা যত্ন,আলাদা আন্তরিকতা।

২ হাজার টবে ফল,সবজি,ঔষধী ও মশলা জাতীয় গাছের সমারোহ। বড় বড় আমগাছ থেকে শুরু করে একেবারে মাটির সঙ্গে লেগে থাকা সবুজ মশলা ফসলের গাছ।

এসব যেনো এই পরিবারের সদস্যদের প্রতিদিন শেখায় নতুন কিছু।ছাদটিকে ভাবা যেতে পারে ‘ছোট্ট এক কৃষি পর্যটন’ কেন্দ্র হিসেবে। ছাদের চারধারে পাকা প্রাচীরের বাইরেও অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে গড়ে তোলা হয়েছে ছাদকৃষির অবকাঠামো।

এইসব আয়োজনের ভেতরেই রয়েছে মাটিতে জৈব সার প্রয়োগ, নিয়মিত পানি সরবরাহ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা। বিষয়গুলো ছাদকৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ছাদকৃষির অন্যতম উদ্যোক্তা শহিদউদ্দিন আহমেদ জানালেন ছাদকৃষি নিয়ে তার ও পরিবারের অন্য সদস্যদের আন্তরিকতার কথা।

ছাদের গাছগুলোর নিয়মিত খোঁজখবর রাখেন এই পরিবারের গৃহিনী রোখসানা ইয়াসমিন। ছাদের ফল-ফসল প্রতিদিন উৎসাহিত করে তাকে। তিনি জানান,ছাদের এইসব সবুজের কারণে তাদের বাসার ভেতরের পরিবেশও থাকে ঠাণ্ডা।

যেসব বাসভবনের ছাদে এমন সফল কৃষিকাজ চলছে সেগুলো কৃষি সম্প্রসারণ বিভাগের কাছেও গর্বের ক্ষেত্রে পরিণত হয়েছে। এমন সফল ছাদকৃষি দেখে তারাও পাচ্ছেন অজানা নানা তথ্য। একই সঙ্গে কিছু কারিগরি সহযোগিতাও করছেন উদ্যোক্তাদের। শহিদউদ্দিনের ছাদে এসেছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটান কৃষি কর্মকর্তা কৃসিবিদ শামসুন্নাহার ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা কোহিনূর আক্তার।

ছাদটি দেখাশোনার দায়িত্বে আছেন মফিজউদ্দিন। তিনি একদিকে উদ্যোক্তাদের নির্দেশনা অনুসরণ করেন অন্যদিকে কৃষিক্ষেত্রে নিজের যা জ্ঞানবুদ্ধি আছে তা প্রয়োগ করেন এই ছাদকৃষিতে।

নগর সাজাতে নানা কর্তৃপক্ষের নানামুখী পরিকল্পনার শেষ নেই। কিন্তু সত্যিকার অর্থে নগর সাজাতে নাগরিকের দায়িত্বের জায়গাটি অনেক বড়। শহিদউদ্দিন ও তার পরিবার যেমন তাদের ‘নন্দনকানন’ নামের বাড়িটির ছাদে গড়ে তুলেছেন ভিন্ন এক নন্দনকানন, এমন আয়োজন করা যেতে পারে দেশের অন্যান্য বাসাবাড়ির ছাদগুলোতেও।

Tags: চট্টগ্রাম ছাদকৃষিছাদকৃষি
Previous Post

শহিদউদ্দিনের স্বপ্নের ছাদ কৃষি

Next Post

বাংলাদেশের কাছে টানা পাঁচ ম্যাচ হেরেও আশাবাদী ইমরান খান

Next Post

বাংলাদেশের কাছে টানা পাঁচ ম্যাচ হেরেও আশাবাদী ইমরান খান

বাংলাদেশের কাছে টানা পাঁচ ম্যাচ হেরেও আশাবাদী ইমরান খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT