করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের সহায়তায় তহবিল সংগ্রহ করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। কাজ না থাকায় দিনাতিপাত করাই তাদের জন্য কষ্টের। এইরকম পরিস্থিতিতে সর্বস্তরের মানুষকে তাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান আতিকুল ইসলাম।
যে কেউ চাইলে ত্রাণ তহবিলে চাল, ডাল, তেল, আলু, সাবান প্রদান করতে পারে।
ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ করতে হবে-
০১৮১৭০৩১৪৪১, ০১৭৭৬২৬৮৫৯
info@atiqfordhaka.com.bd তে।
স্বশরীরে এসে ত্রাণ দিতে পারেন- হাউস ৭৭/এ, রোড ১৪, বি ব্লক, বনানী আ/এ এই ঠিকানায়।
প্রয়োজনে বিকাশ/ নগদের মাধ্যমেও আর্থিক সহায়তা প্রদান করা যাবে এই নম্বরে- ০১৮৪৪০৫৯৬১০। তবে সেক্ষেত্রে বিকাশ/নগদ দিয়ে টাকা পাঠানোর সময় পেমেন্ট অপশনটি ব্যবহার করুন, কারণ এই অ্যাকাউন্টটি মার্চেন্ট অ্যাকাউন্ট।









