চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শশীর স্বামী রেজওয়ানুল হককে নেপাল থেকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
6:05 অপরাহ্ন 14, মার্চ 2018
in বাংলাদেশ
A A

বিধ্বস্ত বিএস-২১১ এর গুরুতর আহত যাত্রী ডা. রেজওয়ানুল হক শাওনকে জানানো হয়নি যে তার স্ত্রী তাহিরা তানভিন শশী আর নেই। কারণ তার নিজের অবস্থা এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয়। কাঠমান্ডুর ওম হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের আইসিইউতে থাকা রেজওয়ানুলকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।  উড়োজাহাজটিতে আগুন লেগে যাওয়ায় মারাত্মক আহত এই বাংলাদেশি চিকিৎসককে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়ার কথা জানিয়েছেন রেজওয়ানুলের শ্বশুর ডা. রেজা মোহাম্মদ জামান।  জামাতাকে জীবিত উদ্ধার করা গেলেও তার পাশে থাকা মেয়ে শশীকে চিরদিনের জন্য হারিয়েছেন ডা. রেজা।

জামাতা শাওনের শারীরিক অবস্থা জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: নেপালের ওম হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রেজওয়ানুল হক শাওনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হবে।

শশীর বাবা বলেন: আইসিইউতে থাকা অবস্থায় রেজওয়ানুল তার স্ত্রী কেমন আছে জানতে চেয়েছিলো। তবে তার শারীরিক-মানসিক অবস্থা বিবেচনা করে শশী আর নেই এটা এখনো জানানো হয়নি।

১২ মার্চ সকালে ঢাকার মাটি থেকে উড়াল দেয়ার আগে বিএস-২১১ টিকেট হাতে সেলফি তুলেছিলেন তাহিরা তানভীন শশী। চিকিৎসক স্বামী রেজওয়ানুল হক শাওনের সঙ্গে নেপাল যাওয়ার আনন্দ প্রকাশ করেছিলেন ফেসবুকে। কিন্তু কাঠমান্ডুর মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে চিরতরে আলাদা হয়ে গেলেন তারা। আছড়ে পড়া উড়োজাহাজের আগুনে মারাত্মক আহত ডা. রেজওয়ানকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাঠমান্ডুর ওম হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে এবং শশীকে নেয়া হয় কাঠমান্ডু মেডিকেল কলেজে, সেখান থেকে তার মরদেহ কাঠমান্ডুর টিচিং হসপিটালে নেয়া হয়।

Tags: তাহিরা তানভিন শশীনেপাললিড নিউজ
Previous Post

বাংলাদেশ দলের অনুশীলনে হঠাৎ ম্যারাডোনা

Next Post

নোবেল অধরাই রয়ে গেল তার

Next Post
স্টিফেন হকিং-নোবেল

নোবেল অধরাই রয়ে গেল তার

স্টিফেন হকিং-নোবেল

স্টিফেন হকিং যখন ফুটবল তাত্ত্বিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT