চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শর্টফিল্ম ফোরামের নতুন সভাপতি অঞ্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 24, নভেম্বর 2018
in বিনোদন
A A

বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে শুক্রবার। আর এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। ২৩ সদস্যের এই কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন রাকিবুল হাসান।

শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের মিলনায়তনে হওয়া কার্যনির্বাহী সভায় ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনিবাহী পরিষদ অুনমোদিত হয়েছে। সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০১৮-২০২০ বছরের পূর্নাঙ্গ কার্যনির্বাহী পরিষদের তালিকায় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদের মধ্যে সহ-সভাপতি: সামিয়া জামান ও জহিরুল ইসলাম কচি, নির্বাহী সম্পাদক: মৃদুল মামুন, অর্থ সম্পাদক: মো. শরিফুল ইসলাম শাওন, দপ্তর সম্পাদক: আল হোসেন চিশতী, অনুষ্ঠান ও প্রশিক্ষণ সম্পাদক: হামেদ কিবরিয়া এবং প্রকাশনা সম্পাদক: সুমন দেলোয়ার।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- ড. জাকির হোসেন রাজু, সালাউদ্দিন অটন,এ.কে.এম জাকারিয়া, এল অপু রোজারিও, এন রাশেদ চৌধুরী, দেওয়ান শামসুর রকিব, কাউসার আহমেদ খান, আকা রেজা গালিব, সৈয়দ ইমরান হোসেন কিরমানী, জাহিদ হাসান, হুমায়রা বিলকিস,মাহমুদ হাসান কায়েস।

কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে ‘মেঘমল্লার’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করে আলোচনায় আসেন জাহিদুর রহিম অঞ্জন। এটি তার প্রথম ফিচার ফিল্ম। প্রথম ছবির জন্যই তিনি ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

Tags: আকা রেজা গালিবজাহিদ হাসানজাহিদুর রহিম অঞ্জনমেঘমল্লাররেইনকোট
Previous Post

আ. লীগের ইশতেহারে তরুণ ভোটারদের স্বপ্ন-আশা

Next Post

টাঙ্গাইলে তিন ‘মানব পাচারকারী’ গ্রেপ্তার

Next Post

টাঙ্গাইলে তিন ‘মানব পাচারকারী’ গ্রেপ্তার

প্যারিসে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT