শরীয়তপুরে পেঁয়াজ কলি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষক।
তারা জানান, পেঁয়াজের ডাটা ভেঙ্গে দিলে ফলনের পরিমাণ বেড়ে যায়। ফলন বৃদ্ধির জন্য ডাটা ভাঙ্গার খরচ তুলেও সবজি হিসেবে বিক্রি করে অতিরিক্ত আয় আসছে।
প্রথম দিকে প্রতি বস্তা ২শ’ টাকায় বিক্রি হলেও বর্তমানে ১’শ থেকে ১শ’ ২০ টাকা দরে পাইকারী বিক্রি হচ্ছে পেঁয়াজ কলি।
চলতি মৌসুমে জেলায় ৩ হাজার ৩’শ ৫০ হেক্টরে পেঁয়াজের আবাদ হয়েছে।






