চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরণার্থীদের ভাগ করে নিতে প্রাগে বৈঠকে বসছে ইউরোপিয় ইউনিয়ন

নিশাত পারভেজ by নিশাত পারভেজ
3:00 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

কোটার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে অভিবাসীদের বন্টনের জন্য আবারো প্রাগে বৈঠকে বসছে সংস্থাটি। আরো ১ লাখ ৬০ হাজার অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দেয়ার কথা ইউরোপীয় দেশগুলোর।

এরই মধ্যে অনেক দেশ অভিবাসী আগমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর তথ্যমতে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকেছে প্রায় ৪ লাখ অভিবাসী। সাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা গেছে ২ হাজার ৮শ ৫০ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি শরণার্থী এসেছে সিরিয়া থেকে। যা মোট শরনার্থীর ৫০ শতাংশ। আফগানিস্তান থেকে ১৩ শতাংশ, ইরিত্রিয়া থেকে ৮ শতাংশ, নাইজেরিয়া থেকে ৪ শতাংশ আর সোমালিয়া ও ইরাক থেকে ৩ শতাংশ।

৪ বছর ধরে চলা গৃহযুদ্ধ আর আইএস জঙ্গিগ্রুপের নতুন রাষ্ট্র ঘোষণা, বিমান হামলা এসব কারণে সিরিয়া থেকে আসা শরণার্থীর সংখ্যাই বাড়ছে। সিরীয়দের আশ্রয় দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি। অভিবাসন প্রত্যাশীদের তালিকায় সিরীয়দের পরেই আফগানদের অবস্থান। ২০০১ সালের পর যুদ্ধবিধ্বস্ত দেশটি এখনো তালেবান আর আইএস জঙ্গিদের দখলে।

আফগান সরকারের মতে দেশটির ৮০ ভাগই বসবাসের জন্য অনিরাপদ। একই সমস্যা পাকিস্তানেরও। মার্কিন আগ্রাসনে বিধ্বস্ত দেশ ইরাক থেকেও মানুষ পালাচ্ছে জীবন বাঁচানোর তাগিদে। সংবিধান, বিচার বিভাগবিহীন দেশ আফ্রিকার ইরিত্রিয়া। যার পুরোটাই ধনিক শ্রেণীর নিয়ন্ত্রণে। গরীব-সহায় সম্বলহীন লোকেরা তাই দেশ ছেড়ে বাঁচার আসায় পালাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে।

নাইজেরিয়ার সমস্যা বোকো হারাম ও সোমালিয়ার আল শাবাব। এ দুই জঙ্গী গ্রুপের কারণেই মানুষ পালাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন যে ১ লাখ ৬০ হাজার শরনার্থীকে আশ্রয় দেয়ার প্রস্তাব করেছে, এদের মধ্যে বেশিরভাগই অবস্থান করছেন গ্রিস ও ইটালিতে। তাদের প্রস্তাব অনুযায়ী আগামী ২ বছরের মধ্যে নির্দিষ্ট হারে এই অভিবাসন প্রত্যাশীদের নিতে হবে ইইউ’র সদস্য দেশগুলোতে।

একজন শরণার্থীর জন্য গ্রহণকারী দেশ পাবে ৬ হাজার ইউরো। শরণার্থী স্থানান্তরে পরিবহন ব্যয় হিসেবে ৫শ ইউরো পাবে গ্রিস, হাঙ্গেরি ও ইতালি। পুরো পরিকল্পনায় ইইউ’র ব্যয় ৭৮ কোটি ইউরো। ইউরোপের দেশগুলো ছাড়াও অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভেনেজুয়েলা, আয়ারল্যান্ড এমনকি যুক্তরাষ্ট্রও শরনার্থী গ্রহণে ইচ্ছুক। এর পরেও থেকে যাবে বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী।

তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অভিবাসন প্রত্যাশীদের নিয়ে হিমশিম খাওয়া ইউরোপ, শরণার্থী প্রবেশ নিয়ে নিয়ম কানুন কঠোর করতে যাচ্ছে ইউরোপিয় ইউনিয়ন।

বৃহস্পতিবার ডেনমার্ক জার্মানির সাথে তাদের রেল ও সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়। কাঁটাতারের বেড়া নির্মাণ করার ঘোষণা দিয়েছে মেসিডোনিয়া। অভিবাসী ঠেকানোর মহড়া দিয়েছে হাঙ্গেরির সেনাবাহিনী।

Tags: অভিবাসী
Previous Post

অভিজিত হত্যায় জড়িত সন্দেহে আটক তিন জঙ্গি আদালতে

Next Post

ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ সম্প্রচার করবে স্কাই স্পোর্টস

Next Post

ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ সম্প্রচার করবে স্কাই স্পোর্টস

ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT