চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরণার্থীদের জায়গা দেওয়ার দাবিতে ফ্রান্সে বিক্ষোভ

জামিল আক্তার by জামিল আক্তার
8:11 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

শনিবার মধ্যরাত পর্যন্ত হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া হয়ে জার্মানি পৗঁছেছে ইউরোপে অভিবাসন প্রত্যাশী প্রায় ১০ হাজার সিরীয় এবং ইরাকিসহ কয়েকটি দেশের মানুষ। অস্ট্রিয়াও বেশ কয়েক হাজার মানুষকে আশ্রয় দিয়েছে। জার্মানী ও অস্ট্রিয়ার পথে পথে অভিবাসীদেরকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে, তাদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছে। প্যারিসে কয়েক হাজার মানুষ মিছিল করেছে ফ্রান্সে শরণার্থীদের জায়গা দেয়ার দাবিতে।

চিরঘুমের দেশে সিরীয় শিশু আয়লান চলে যাওয়াতে ঘুম ভেঙেছে ইউরোপের নেতাদের। শনিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিশ্ব দেখেছে এক মানবিক ইউরোপকে। হাঙ্গেরীতে একদিন আটকে থাকার পরে বেঁচে থাকার জন্য মরিয়া মানুষেরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে মিউনিখ পৌঁছালে তাদের স্বাগত জানায় স্থানীয়রা। অনেকে বহুদূরের শহর থেকেও আসে তাদের প্রতি সহমর্মিতা জানাতে। কৃতজ্ঞতায় অনেক অভিবাসন প্রত্যাশীকে জার্মান চ্যাঞ্জেলর এঞ্জেলা মার্কেলের ছবি বুকে আগলে রাখতে দেখা যায়।

অভিবাসীদের পক্ষে দাঁড়াতে শনিবার প্যারিসের রাস্তায় প্রায় ১০ হাজার মানুষ মিছিল করেছে। সিরীয় শরণার্থীদের ফ্রান্সে প্রবেশ করতে দেয়ার জন্য ফরাসী সরকারকে আহ্বান জানানো হয়।

‘শরণার্থীদেরকে আসতে দাও’ বলে শ্লোগান দেয় তারা। অনেকে সিরিয়ায় যুদ্ধ বন্ধে কার্যকর কিছু করার জন্যও সরকারকে বলে। যুদ্ধের কারণেই সেদেশের মানুষ বাস্তুহারা হয়েছে। এর আগে বিক্ষোভের মুখে হাঙ্গেরী অভিবাসীদেরকে জার্মানী যেতে তাদের বর্ডার খুলে দেয়। ট্রেন এবং বাস সার্ভিসেরও ব্যবস্থা করা হয়।

জার্মান চ্যাঞ্জেলর অ্যাঞ্জেলা মার্কেল অন্যান্য ইউরোপীয় দেশকে অভিবাসী নেওয়ার জন্য নিদিষ্ট কোটা বেঁধে দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নকে বললে তা পূর্বাঞ্চলীয় ইউরোপীয় দেশগুলোর বিরোধিতার মুখে পড়ে। বিপদজনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসাকে উৎসাহিত করা হবে এই যুক্তিতে বাধ্যতামূলক কোটা ব্যবস্থার বিরোধিতা করেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও।

ক্যান্টাবেরির সাবেক আর্চ বিশপ লর্ড কেরি বলেন, সিরিয়ায় ডেভিড ক্যামেরুনের সাহায্য কোনো উপকারে আসবে না। এমনকি শরণার্থীদের আশ্রয় দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। ক্যামেরনের উচিত সিরিয়ায় বিমান হামলা চালানো। এর জন্য প্রয়োজনে গণভোটের আয়োজন করা যেতে পারে বলেও তিনি মনে করেন।

Tags: অবৈধ অভিবাসীঅভিবাসীমানবপাচার
Previous Post

হাল্কে কোনোরকমে রক্ষা ব্রাজিলের

Next Post

শাওনের সী-প্লেন দেখতে হাজারো মানুষের ভিড়

Next Post

শাওনের সী-প্লেন দেখতে হাজারো মানুষের ভিড়

ছোট আয়লানের মৃত্যুও মন গলাতে পারেনি বৃটিশদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT