চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শফিক রেহমানকে আরো ৭ দিন রিমান্ডে চায় ডিবি

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
10:47 পূর্বাহ্ন 22, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমানকে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী ডিবি।

৫ দিনের রিমান্ডে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবি কর্মকর্তারা দাবী করেন, তাদের জিজ্ঞাসায় শফিক রেহমান ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকারও করেন। এমনকি তার সমর্থনে দলিল-দস্তাবেজও দেন। 

৫ দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।

ডিবির উপ-পুলিশ কমিশনার মাশরুকুর রহমান খালেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, শফিক রেহমানের কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। আরো তথ্য প্রমাণ দরকার। তাই আদালতের কাছে আরো ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করবো।

গত ১৬ এপ্রিল প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে শফিক রেহমানকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড নেয় গোয়েন্দা পুলিশ।

কারাগারে আটক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে একই মামলায় গ্রেফতার দেখাতে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চেয়ে আরো একটি আবেদন আদালতে বিবেচনাধীন রয়েছে।

২০১৫ সালের আগস্টে ডিবি ইন্সপেক্টর ফজলুর রহমান বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন। এতে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনা করা হয়েছে। দেশে এবং দেশের বাইরে তার জীবননাশসহ বড় ধরনের ক্ষতি করতে বিএনপির হাইকমান্ড দেশ ও দেশের বাইরে অর্থায়ন করছে।

হত্যা ষড়যন্ত্রের অভিযোগে ওই মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামী করা না হলেও বিএনপির নেতৃত্বে জোটভুক্ত, দেশে বিদেশে অবস্থানরত উচ্চ পর্যায়ের নেতাদের অভিযুক্ত করা হয়। ওই মামলার তদন্ত করছিলো ডিবি।

Previous Post

জলবায়ু পরিবর্তন মোকাবেলার বৈশ্বিক লড়াইয়ে পিছু হটার সুযোগ নেই

Next Post

পাকিস্তানে ১১ সেনা কর্মকর্তা বরখাস্ত

Next Post

পাকিস্তানে ১১ সেনা কর্মকর্তা বরখাস্ত

মাহির সঙ্গে প্রতারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT