চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপিংমল ও মসজিদে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:21 অপরাহ্ন 06, মে 2020
in সম্পাদকীয়
A A
শপিংমল ও মসজিদে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস পরিস্থিতি দেশে যে এখনও নিম্নমুখী হয়নি তা স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে দেওয়া তথ্যে প্রতীয়মান। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার কিছুটা কমলেও নতুন ৭৯০ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এসময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এমন পরিস্থিতির মধ্যেই শর্তসাপেক্ষে মসজিদে নামাজ আদায় এবং শপিংমল সীমিত আকারে খোলার অনুমতি দেওয়া হয়েছে।

দোকান ও শপিংমল খোলার শর্ত হিসেবে গত সোমবার মন্ত্রী পরিষদ বিভাগের আদেশে বলা হয়েছিল: দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্তই খোলা রাখা যাবে৷ সেই সঙ্গে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব৷ পাশাপাশি সকল শপিং মলের সামনে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা। এছাড়া ওই আদেশে আসন্ন ঈদের ছুটিতে জনগণকে নিজ নিজ স্থানে থাকা এবং আন্তঃজেলা-উপজেলা বাড়িতে যাওয়ার ভ্রমণ থেকে নিবৃত্ত করার কথা বলা হয়।

এরপর বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সকল স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেওয়ার কথা জানানো হয়। ওই প্রজ্ঞাপনেও মন্ত্রী পরিষদ বিভাগের উল্লেখিত স্বাস্থ্যবিধিসহ মসজিদে সব ধরনের নিয়মকানুন মেনে চলার কথা বলা হয়েছে।

করোনাভাইরাস বিশ্বব্যাপী যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে মানুষ অনেকটা সচেতন। তবে কিছুক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশে কোনো কোনো জায়গায় এ বিষয়ে সচেতনতার বদলে সাধারণ মানুষের মধ্যে উদাসীন মনোভাব লক্ষ্য করা গেছে। গণমাধ্যমের প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো উঠে এসেছে। এজন্য জনগণের ঘরে থাকা নিশ্চিতে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এটা ঠিক যে, ভাইরাসের উৎপত্তির শহর উহানেও লকডাউন শিথিল করা হয়েছে। বেশ কিছুদিন কোভিড ১৯ রোগী শনাক্ত না হওয়ায় সীমিত আকারে স্কুল খুলে দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে সেখানে। এছাড়া যুক্তরাষ্ট্রেও লকডাউন শিথিল করার কথা ভাবা হচ্ছে। তবে সেখানকার পরিস্থিতির চেয়ে আমাদের অবস্থা ভিন্ন। দেশে এখনও শত শত কোভিড ১৯ রোগী শনাক্ত হচ্ছেন। এরপরও হয়তো আসন্ন ঈদসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারকে এই কঠিন ঝুঁকির সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।

এমন পরিস্থিতিতে দোকান-শপিংমল ও মসজিদ সীমিত আকারে খোলার অনুমতি দেওয়া হলেও স্বাস্থ্যবিধি নিরাপত্তার বিষয়টি তাদের ওপর ছেড়ে দেওয়ার পক্ষপাতী নই আমরা। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। এসব স্থানে সবাই যাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলেন তা নিশ্চিত করতে হবে।

এ কাজটি সরকারের একার পক্ষে যে সম্ভব নয় তা সহজেই বোধগম্য। এজন্য সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্যবিধি মেনে নিজেদের ঝুঁকিমুক্ত করার দায়িত্ব সবার। আমরা মনে করি, জরুরি প্রয়োজন ব্যাতীত ঘরের বাইরে বের না হওয়াই শ্রেয়। এরপরও যদি জরুরি কাজে বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে যথাযথ নিয়মকানুন মেনে নিজেকে এবং দেশকে করোনাভাইরাস এর ঝুঁকিমুক্ত রাখতে এগিয়ে আসতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: করোনাকরোনাভাইরাসদোকানশপিংমলসম্পাদকীয়
Previous Post

গ্ল্যাডিয়েটরের বিশ বছর, স্মৃতিকাতর রাসেল ক্রো

Next Post

স্টোকস বলছেন, দর্শকছাড়াও কমবে না প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ

Next Post

স্টোকস বলছেন, দর্শকছাড়াও কমবে না প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ

শপিংমলে দোকানপাট বন্ধের সময়সীমা আবারও বাড়লো, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাইলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT